শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রোগিদের অত্যাধুনিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ মডেল হাসপাতাল– ঈদগাঁওয়ে ডা: ইউসুফ আলী

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বিশিষ্ট চিকিৎসক মোঃ ইউছুফ আলী বলেছেন, বিগত এক দশক পূর্বে ভাড়াকৃত ভবনে ঈদগাহ মডেল হাসপাতালের যাত্রা শুরু হয়। উপজেলা ও আশপাশ এলাকার রোগিদের গুনগত সেবা চেষ্টার মধ্য দিয়ে আজ হাসপাতালটি নিজস্ব ভবনে পথচলা শুরুর সৌভাগ্য অর্জন করতে যাচ্ছে।

এ হাসপাতালে সেবার মধ্যে আশি হাজার লিটারের অক্সিজেন প্লান্ট, উপজেলার প্রথম লিফট সমৃদ্ধ হাসপাতাল, মহিলা ও পুরুষদের জন্য পৃথক নামাজের স্থান, ডাবল অপারেশন থিয়েটার, বিশুদ্ধ পানি প্লান্ট,গরিব ও অসহায় রোগীদের জন্য সাহায্য ফান্ডসহ আরো অত্যাধুনিক সেবা সংযোজন হবে।
চিকিৎসা সেবার পাশাপাশি এ হাসপাতালটি ধর্মীয় ও জাতীয় অঙ্গনে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
আগামীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সেবার মান আরো শানিত হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ ভাবে নিজস্ব এ ভবনে হাসপাতালের পুর্ণাঙ্গ সেবার মান স্থানান্তর ও শুভ উদ্বোধন করা হবে জানিয়ে ডাঃ ইউসুফ আলী আরো বলেন ,এ হাসপাতালের মালিক আমি নই, উপজেলার দ্বীনদার ও সেবাদানকারী জনগণ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর)  বিকেলে মমতাজ আবাসিক এলাকায় হাসপাতালের নিজস্ব ভবন টি.এন টাওয়ারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলার অন্যতম চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ঈদগাহ মডেল হাসপাতাল এর ম্যানেজার আবু বকরের পরিচালনায় ব্যবস্থাপনা পরিচালকের সুযোগ্য পিতা মোঃ: সোলায়মান আলীর সভাপতিত্বে ও হাফেজ আতিকুর রহমানের কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন অর্থ বিভাগ প্রধান মওলানা আবু বকর ফরাজী।

এসময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, মোঃ: রেজাউল করিম, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ সভাপতি আনোয়ার হোছাইন, সাবেক প্রেসক্লাব সভাপতি মোঃ: মিজানুর রহমান আজাদ, আদর্শ সাংবাদিক পরিষদ সেক্রেটারি মিসবাহ উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এইচ এন আলম ও উসমান গণি ইলি প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে রোববার হরতালের ডাক

আহত ২০ জনের অধিক / রাজস্থলী-বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে ৩ মাসে ৬ প্রাণহানি

বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির হাট

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক উক্যথে মারমা

রাঙ্গামাটির নানিয়ারচরে ৬ দোকান চুরি; আটক ১

সমতলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে-এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

রাঙামাটি পুরাতন বাসষ্টেশনে অগ্নি দুর্গত এলাকায় শীতবস্ত্র বিতরণ

আবাসিক প্রকৌশলী থাকেন রাঙামাটিতে / নিরাপত্তা প্রহরী দিয়ে চলছে কাউখালী বিদ্যুতের সাব স্টেশন, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

বান্দরবানে ৪ পর্যটকের বিরুদ্ধে মামলা

কাপ্তাইয়ের সংরক্ষিত বন হতে গাছ চুরির চেষ্টা: সরঞ্জাম ও নৌকা জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: