বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কর্ণফুলী নদীর প্রবল স্রোতে চন্দ্রঘোনা- রাইখালী ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই লেক হতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে ৩ ফুট করে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে বুধবার  (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা হতে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদীর দুই পাশে যাত্রী সাধারণ চরম দূর্ভোগে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী( যান্ত্রিক) রনেল চাকমা বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি গেইট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে  বুধবার দিবাগত রাত ৩টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে।

এদিকে বুধবার(১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, নদীর দুই পাশে কিছু যানবাহন অপেক্ষা করছে পারাপারের জন্য। এসময় চন্দ্রঘোনা ফেরিঘাটে কথা হয় চন্দ্রঘোনা কদমতলী  ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মানবাধিকার ও নাট্যকর্মী মিজানুর রহমান বাবুর সাথে।

তিনি বলেন, এই নৌ- রুটে প্রাকৃতিক কারনে প্রায়শ ফেরি চলাচল বন্ধ থাকে। যার ফলে জনদূর্ভোগ সৃষ্টি হয়। এখানে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু নির্মান হলে জনদূর্ভোগ কমবে।

ফেরি ঘাটে কথা হয়, মোটরসাইকেল আরোহী মো: শহীদুল ইসলাম, মো: সরফুল আলম এবং সুকুমার বড়ুয়ার সাথে তাঁরা বলেন, ওপারে যাবার জন্য এসে দেখি ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমাদের কষ্টের শেষ নেই। এখানে সেতু হলে আমাদের দু:খ লাগব হবে।

এসময় কথা হয় বাস চালক মো: শুক্কুর, রাজস্থলীর  বাঙ্গালহালিয়া হতে আসা ব্যবসায়ী পুলক চৌধুরী, সিএনজি চালক মো: আরিফ, বিপণন কর্মী মো: নুরনবী এবং যাত্রী মো: ওমর ফারুকের সাথে। তাঁরা বলেন, সকালে এসে দেখি ফেরি চলাচল বন্ধ রয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীল ওয়ে ছাড়ার ফলে  কর্ণফুলী নদীতে প্রচুর জোয়ার থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ফেরিঘাটে কথা হয় ফেরির ইনচার্জ মো: শাহজাহান এবং ফেরির চালক মো: সিরাজ এর সাথে। তাঁরা বলেন,  কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে পানি ছাড়ার ফলে নদীতে অনেক স্রোত। তাই বুধবার দিবাগত রাত ৩ টা হতে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে স্রোত কমলে  আমরা ফেরির চালার চেষ্টা করবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ

কাউখালীতে ঈদ- এ- মিলাদুন্নবীর ( দঃ) জশনে জুলুস

রামগড়ে বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু

রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষীর পুরস্কার পেল কাপ্তাইয়ের মো: ইউনুচ

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সেমিনার

কাপ্তাইয়ে শ্রমিক দলের আলোচনা সভা 

বাঘাইছড়িতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু 

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কর্মতৎপরতার প্রতি সাধুবাদ জ্ঞাপন করেছেন বিশিষ্ট ব্যক্তিরা

নবী মুহাম্মদ (সঃ)কে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: