বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে বালির গর্তে পড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র বনের জমিতে অবৈধভাবে বড় বড় গর্ত করে উত্তোলন করেছেন বালি। সে বালির গর্তের পানিতে পড়ে সিদরাতুল মুনতাহা (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। থানা পুলিশ প্রাথমিক প্রক্রিয়া শেষে লাশ মর্গে প্রেরন করেছে।

মুনতাহা উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধ্যম গজালিয়া রাজঘাট গ্রামের মোঃ সাগরের কন্যা। আজ ১০ সেপ্টেম্বর (বুধবার)  সকাল সাড়ে ১১ টার দিকে ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বনবিট এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গেল বছর রাজঘাট বনবিট এলাকা থেকে সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালি পাচার করে স্থানীয় হোছন মাঝি ও নুরুল হুদা নামের দু’ব্যক্তি। বালি তুলতে গিয়ে ঐ জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়। সে গর্তের পানিতে পড়ে মুনতাহার মৃত্যু হয়েছে।

পরিবারের দাবী, যারা বালির গর্ত করেছে শিশুটি মৃত্যুর জন্য তারাই দায়ী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানা গেছে।

ইসলামাবাদ ৯ নং ওয়ার্ড মেম্বার জুবাইদুল ইসলাম জুয়েল শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চোখের সামনের রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য ক্যানভাসে আঁকছেন একদল শিল্পী

লংগদুতে সাংবাদিক মুছার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

রাঙ্গামাটি জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরিক্ষা অনুষ্ঠিত

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার

খাগড়াছড়িতে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / প্রাণঘাতি সংঘাত আর অস্ত্র দিয়ে শান্তি ফেরানো যায় না-ইউপিডিএফ গণতান্ত্রিক

সাজেকে বৈসুক উপলক্ষে নৃগোষ্ঠীর মানুষের মাঝে সেনাবাহিনীর অর্থ সহায়তা

শেখ হাসিনার বিচার দাবিতে রামগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শামুক খুঁজতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

কাপ্তাইয়ে নারানগিরি ক্লাস্টারের টিচার্স ডে অনুষ্ঠিত

বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিচার ও নিহতদের পরিবারের পুর্নবাসনের দাবীতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: