বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আজাদ ষ্টোরে চুরির ঘটনায় আটক-২

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সুইডিশ মার্কেটের দোকানে চুরির ঘটনায় ২ জন কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১সেপ্টম্বর) আসামিদের রাঙামাটি জেল হাজতে প্রেরন করা হয়েছে। বুধবার রাত ৩টায় সুইডিশ মার্কেট আজাদ ষ্টোরে দোকানের পিছনের সাইড ভেঙে দামি সিগারেট সহ নগদ টাকা নিয়ে যায় চোরেরা।

দোকান মালিক আবুল কালাম আজাদ জানান, সকালে দোকান খুলতে এসে দেখি সব এলোমেলো, চোরেরা দামি সিগারেট সহ নগদ টাকা নিয়ে গেছে। বিষয়টি কাপ্তাই থানাকে অবগত করা হয়। এদিন বিকাল ৩টার দিকে এলাকার কিছু যুবক চোরের  সন্ধান পেয়ে লগেইট এলাকা হতে চুরি করা মালামাল দুই চোরকে আটক করে। আটক সাগর (২২) লগগেইট এলাকার শাহাজাহান এর পুত্র। আকাশ (২৪) নতুন বাজার কাপ্তাইয়ের লগগেইট এলাকার মনির এর পুত্র। চোরেরা নিজে চুরির কথা স্বীকার করে। পরে কাপ্তাই পুলিশ ফাঁড়িকে খবর দিলে তাঁরা এসে তাদের নিয়ে যায়। এদের বিরুদ্ধে কাপ্তাই থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।

ইউপি সদস্য মজিবুর রহমান ও এলাকার সচেতন ৭০উর্ধে আবু ইউসুফ জানান, ৪নং কাপ্তাই ইউনিয়ন এলাকায় চোরের হিড়িক ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দোকান, বাসাবাড়ি, কল-কারখানা, প্রতিষ্ঠান কোন কিছুই এখন নিরাপদ নয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদ জানান, আসামিদের  বিরুদ্ধে মামলা রুজু করে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে। কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল জানান, এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছে গ্যাসের চুলা, বিদ্যুৎ তাঁর, ইলেকট্রিক মটর, সিএনজি ব্যাটারি বাসাবাড়িতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এলাকার লোকজন এসকল চোরের আতংকে আছে। আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা রাতের টহল আরও জোরদার করার জন্য আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী আর নেই

বাঘাইছড়িতে ১৫ কি.মি সীমান্ত সড়ক তৈরি করছে সেনাবাহিনী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, আহত-২০

রামগড়ে ২ শতাধিক শিশুকে কুরআনের সবক প্রদান

রাজস্থলীতে ২ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু: অংশ নিচ্ছেন ৯ শত ৬ জন

কেপিএমকে উৎপাদনে ফেরাতে পরিকল্পনা নেওয়া হয়েছে: বিসিআইসি চেয়ারম্যান

কাল উদ্বোধন হচ্ছে বাঘাইছড়ি মডেল মসজিদ; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বান্দরবানে ৪ পর্যটকের বিরুদ্ধে মামলা

বিলাইছড়িতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: