সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি সদর উপজেলায় পানিবন্দী ৩ হাজার মানুষ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি আবারও বৃদ্ধি পেয়েছে। এর ফলে রাঙামাটি সদর, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে রাঙামাটি সদর উপজেলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত তিন হাজার মানুষ। রাঙামাটি শহরের নিচু এলাকায় পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আছমা জানান, রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের সবগুলো ওয়ার্ডে কাপ্তাই হ্রদের পানি প্রবেশ করেছে। এছাড়াও সদর উপজেলার নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। তবে বেশ কিছু ওয়ার্ডে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে। পৌরসভা ও সদর উপজেলায় এই পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় রান্নাবান্না, শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যত অচল হয়ে পড়েছে।

‎স্থানীয়রা জানান, পানিবন্দী মানুষের মধ্যে বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশুরা চর্মরোগে আক্রান্ত হচ্ছে।

পানিবন্দী মানুষ প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন এবং দ্রুত কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন, যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তারা।

এদিকে কাপ্তাই কর্ণফুলি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানাযায়, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হচ্ছে। আজ সন্ধ্যা ৫টা পর্যন্ত হ্রদের পানির স্তর ১০৮.৫১ ফিট রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাত পোহালেই কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানে হলো নির্বাচনী সরঞ্জাম 

রুমায় পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ সেবা ক্যাম্প

রামগড়ে পাঁচ ইটভাটায় ফের জরিমানা আদায়

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন থানার ওসি

বরকলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে

রামগড় দক্ষিণ গর্জনতলীতে মাদ্রাসার শিক্ষক কর্তৃক বলাৎকারের শিকার ছাত্র

মানিকছড়িতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

রাজস্থলীতে সেগুন কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী।

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত

error: Content is protected !!
%d bloggers like this: