বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ১২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হয়েছেন। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। খবর পেয়ে স্হানীয় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের উদ্ধার করে দীঘিনালা ও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সাজেক হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাজেক থানার ওসি কানন সরকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত সাজেক ভ্যালীর খাড়াই পথ উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পর্যটকবাহী জীপ গাড়িটি। প্রায় দেড়শো ফুট নিচে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে হতাহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার কাজ চালান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন -সাজেকে গাড়ি দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে পর্যটকবাহী এসব ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে দুর্ঘটনা ঘটছে- বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে পর্যটক ও স্হানীয়দের।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে অবস্থিত বিএসপিআই এ আন্দোলনের সমর্থনে মশাল মিছিল

থানচিতে সন্ত্রাসীদের গুলিতে ট্রাক চালক ও শ্রমিক গুলিবিদ্ধ

দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় এখন বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়

কাপ্তাইয়ে কেমিস্ট সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বিলাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত 

ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের উদ্ধার দাবিতে / রাজস্হলীতে ৩৬ ঘন্টার হরতাল অবরোধের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত

রাজস্থলীতে তিনটি পূজা মান্ডপে দূর্গা উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন

দুরছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে-দীপন তালুকদার

রাঙ্গুনিয়ার ইসলামপুরে পিতা পুত্রের বিষপান

error: Content is protected !!
%d bloggers like this: