বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ির দূরবর্তী পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিল সেনাবাহিনী

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোন আওতাধীন পঙ্খীমুড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে মোট ৪২ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে নারী ২৯ জন, পুরুষ ৮ জন এবং শিশু ৫ জন। চিকিৎসা সেবা প্রদান করেন মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস।

স্থানীয় রোগীদের চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা ও দাঁতের ব্যথা প্রভৃতি রোগে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্পে সেবা গ্রহণকারীরা জানান, দূরবর্তী পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য নয়। তাই সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

স্থানীয় জনসাধারণ এ কার্যক্রমের জন্য মহালছড়ি জোনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হেলে পড়েছে বিদ্যুতের খুটি; ঠিক করছে না বিদ্যুৎ বিভাগ

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর মহা প্রয়াণ দিবস পালিত

রাঙামাটি বিচার বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

চিটাগাং ফিজিক্যাল কলেজ কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আবু মোশারফ রাসেল

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৬ বসতঘর

চন্দনাইশে বরকল ইসলাম প্রচার সংস্থার ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

আহত ২০ জনের অধিক / রাজস্থলী-বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে ৩ মাসে ৬ প্রাণহানি

কাপ্তাইয়ে ভিডব্লিউবি কার্ড ধারীদের চাল বিতরণ 

দূর্গম আড়াছড়ি ও কলাবুনিয়া পাড়া পরিদর্শনে কাপ্তাই ইউএনও 

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: