মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটি সদর উপজেলায় স্থাপনের দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৭, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

রাঙামাটি সদর উপজেলার ঝগড়া বিলে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র  স্থাপনের দাবিতে রাঙামাটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিন পার্বত্য জেলার ঐতিহ্যবাহী ও পুরাতন জেলা রাঙামাটি। রাঙামাটি সদর উপজেলার ঝগড়া বিলেই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে তিন পার্বত্য জেলা তথা জেলার ১০ উপজেলার মানুষ খেলাধুলার মান্নোয়ন উপভোগ করতে পারবে মানববন্ধন থেকে বলা হয়।

রাঙামাটি সদর উপজেলার ঝগড়া বিলেই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ স্থাপনের দাবিতে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা বিএনপি’র সভাপতি, সহসভাপতি, জাতীয় দলের খেলোয়াড়, স্থানীয় ক্রীড়ামোদি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি চাকরিজীবি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানবন্ধনে বক্তারা বলেন, সাবেক জেলা প্রশাসক মোশারফ হোসেন ও মিজানুর রহমান সদর উপজেলার ঝগড়া বিলে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব রেখেছিল। ইতিমধ্যে ঝগড়া বিল এলাকায় বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য যাচাই বাছাই করে গেছেন। কিন্তু একটি স্বার্থণেষীমহল কাপ্তাই ওয়াগ্গায় বিকেএসপি স্থাপনে পায়তারা করছে। ঝগড়া বিলে ভৌগলিক কেন্দ্রীয়তা ও যোগাযোগ সুবিধা রয়েছে। সবদিক দিয়ে সুবিধাজনক স্থান হলো সদর উপজেলার ঝগড়া বিল জায়গাটি।

এসময় জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার, জেলা বিএনপি’র সহসভাপতি বাবুল আলী তালুকদার, বিশিষ্ট সমাজসেবক রিকো খীসা, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হৃদয় চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রনজ্যোতি চাকমা, রাঙামাটি প্রতিবন্ধী পূর্ণবাসন স্কুলের নির্বাহী পরিচালক নুরুল আবছার, রাঙামাটি জেলা এনসিপি’র যুগ্ন-সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম খান, বাংলাদেশ ফেডারেশনের উশু কোচ ও জাজেস আব্দুল মান্নান রানা ও ভেদভেদি তা’লীমুল কুরআন মাদ্রাসার হেফজ ও এতিম খানার প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল মান্নান, সাবেক সরকারি ৪র্থ শ্রেণি কর্মচারি ক্লাবের সভঅপতি মোঃ মাহমুদুল হকসহ আরো অনেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাই তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

কাপ্তাই লেক নিয়ে বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য প্রসঙ্গে

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান

বিলাইছড়িতে দীর্ঘ পরিকল্পনা পদ্ধতি সেবা ক্যাম্প অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত কাপ্তাইয়ের স্বামীজি মল্লিক 

রুমায় ফলজ চারা গবাদিপশু ক্রয়ে অর্থ প্রদান

লংগদুতে দীপংকর তালুকদার এমপি / পার্বত্যাঞ্চলে অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার হার বাড়াতে হবে

দ্য ম্যাজিশিয়ান—একজন পুলিশ সুপার, একটি পরিবর্তন!

রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি কোতোয়ালীর আরিফুল আমীন

error: Content is protected !!
%d bloggers like this: