সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বসতবাড়িতে সবজি চাষে উৎসাহ: মহালছড়িতে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ তুলে দিল কৃষি বিভাগ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ১৩, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

কৃষিই সমৃদ্ধি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গৃহীত “প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের বসতবাড়িতে ও মাঠে শাকসবজি চাষ সম্প্রসারণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ৮০ জন চাষীর মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) মোঃ সোহরাব হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপ্তিকর চাকমা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ রসূল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ এখন পারিবারিক পুষ্টি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বীজ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ঘরে ঘরে সবজি চাষে উৎসাহিত করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহালছড়ি উপজেলা কর্তৃক আয়োজিত এ কর্মসূচি এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কৃষিতে আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পরিষদের নতুন বাজেটে পর্যটন খাতে ১ শতাংশ বরাদ্দের সান্ত্বনা !

রামগড় স্থলবন্দর চালু করতে কমিটি গঠন

সাজেকে আটকা পড়েছে ৪৬৫ পর্যটক ৩ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন দীপংকর তালুকদার

রাজস্থলীতে দুই খিয়াং পরিবারের বসতঘর পুড়ে ছাই 

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ দুই বোন আটক 

শেখ হাসিনার হীরকজয়ন্তী উন্নয়ন উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে কবিতা পাঠের আসর 

সোনারগাঁও ইউনিভার্সিটিতে মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জুরাছড়িতে হেডম্যান-কার্বারী সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: