বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
অক্টোবর ১৫, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক হাবিব উল্লাহ প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সঠিকভাবে হাত ধোয়া শেখানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকের জুমভূমিতে ইঁদুরের উৎপাত: সময় থাকতে ব্যবস্থা নেয়া হোক

পুজা উপলক্ষে কাপ্তাই থানায় কর্মরত সনাতনী সম্প্রদায়ের পুলিশ সদস্যদের ওসির উপহার বিনিময়

রামগড়ের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যুগ যুগ ধরে একই কর্মস্থলে ৯৩ শিক্ষক

মহালছড়ি বাজারে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক–১

মানিকছড়িতে আগুনে নিঃস্ব মাঈনুলের পরিবার 

আদিবাসী নারীর আত্ম নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় সবাইকে সংঘবদ্ধ হতে হবে

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

কাপ্তাই উপজেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

মিথ্যা অপবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে সবাইকে- মিজানুর রহমান

error: Content is protected !!
%d bloggers like this: