শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বটতলী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ১৮, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় ও বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বটতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: হারেছ- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মো: হাজী নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির রাঙামাটি সদর পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ওমর আলী, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো: ইউনুছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ খাঁজা, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নাজিম উদ্দিন।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং নৈতিকতা ও সামাজিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।”

তারা আরও বলেন, গ্রামীণ পর্যায়ে শিক্ষার প্রসারে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা ক্রীড়া, সাংস্কৃতিক ও একাডেমিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের একটি পরিবারও অন্ধকারে থাকবে না- দীপংকর 

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

রাঙামাটিতে এবার ঘর পাচ্ছেন ২১৩ গৃহহীন পরিবার

বাঘাইছড়িতে বিআরডিবি’র ৩দিন ব্যাপী উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সম্মেলনকে কেন্দ্র করে দুই মেরুতে রাঙামাটি আওয়ামী লীগের নেতাকর্মীরা

১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রাজস্থলীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসকের যোগদান

কাপ্তাই বাঁধের জলকপাট এবার খোলা হলো ৩ ফুট

error: Content is protected !!
%d bloggers like this: