বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কক্সবাজারে অন্ধ শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ৩০, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

৭ বছরের ছোট্ট এক কন্যা শিশু- চোখে আলো নেই বললেই চলে। তবুও সে হাঁটছিল… পথ চিনে না, গন্তব্য জানে না। এমন সময় পথ ভুলে সে পৌঁছে যায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) কক্সবাজার সদর উপজেলায় এ ঘটনাটি ঘটে।

অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রথমে বিষয়টি কিছুটা রহস্যময় মনে হলেও, আলাপচারিতায় জানা যায়- তার পরিবারে পাঁচজন সদস্যের চারজনই অন্ধ। দুই বছর আগে বাবা লিভার ক্যান্সারে মারা যাওয়ার পর মায়ের স্নেহেই চলছে তাদের বেঁচে থাকা।

শিশুটির সহযোগিতায় এগিয়ে আসেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী। শিশু তো বটেই, সে যেন তারই সন্তান- এমন স্নেহে নিজের গাড়িতে করে তাকে নিয়ে যান চক্ষু বিশেষজ্ঞের কাছে। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দেন প্রয়োজনীয় ওষুধ ও চশমা। আর সেই মুহূর্তেই বিস্ময়- চশমা চোখে দিতেই ছোট্ট মেয়েটি হালকা আলো দেখতে পায়; যেন তার জীবনে জ্বলে ওঠে নতুন প্রভাতের আশার দীপ।

সেখানেই শেষ নয়। শিশুটিকে নিজের হাতে কিনে দেন টুকটুকে লাল একটি জামা, একটি ধুতি-জামা এবং দুই জোড়া জুতা। আনন্দে মুখভরা হাসি, চোখভরা স্বপ্ন- ছোট্ট মেয়েটির উচ্ছ্বাসেই যেন বদলে গেল চারপাশের পরিবেশ।

এদিকে, কক্সবাজারের ঈদগাঁও পূর্ব পোকখালী চরপাড়া (৯নং ওয়ার্ড) এলাকায় অবস্থিত তার বাড়িতে খবর পৌঁছে দেওয়া হয় ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে। কিছুক্ষণ পর স্থানীয় গ্রাম পুলিশসহ সেখানে এসে পৌঁছান তার মা।

এরপরের দৃশ্য- অশ্রুভরা, আবেগমাখা ও ভালোবাসায় পূর্ণ। ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী ছোট্ট শিশুটিকে নিজ হাতে তার মায়ের কাছে তুলে দেন। সন্তানের স্পর্শ পেয়ে মা কেঁদে ফেলেন, আর উপস্থিত সবাই নিঃশব্দে অনুভব করেন মানবতার এক নির্মল সৌন্দর্য।

এ যেন সত্যিকারের মানবিকতার দৃষ্টান্ত- প্রশাসনিক দায়িত্বের ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মমতার এক উজ্জ্বল নিদর্শন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী প্রমাণ করলেন- অন্ধকার যত গভীরই হোক, একজন মানুষ চাইলে অন্যের জীবনে আলো হয়ে উঠতে পারে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৮০ লিটার চোলাই মদ সহ আটক ২

দীঘিনালায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের আগুন

কাপ্তাই থানা থেকে গ্রিল কেটে পালাল চুরির মামলার আসামি

বন্দুকভাঙ্গা ইউনিয়নে এসএসসি পাস করা শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২

ঘুর্ণিঝড় মোখা’র প্রস্তুতি, রাঙামাটি জেলার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুরাছড়িতে ম্যালেরিয়ার উপর জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতা মূলক সভা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে নানা কর্মসূচী পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মোৎসবে রাবিপ্রবি ক্যাম্পাসজুড়ে আনন্দ উচ্ছ্বাস 

দীঘিনালায় বন্যা দুর্গতদের মাঝে পুলিশের খাদ্য বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: