সোমবার , ১০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে খাদ্যবান্ধব চাল জব্দ: ৪২ বস্তা চাল ও ৩৯ কার্ড উদ্ধার

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
নভেম্বর ১০, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলা সদরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে শিবলী স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত ৪২ বস্তা চাল ও ৩৯টি খাদ্যবান্ধব কার্ড উদ্ধার করা হয়।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের একটি টহলদল প্রশাসনকে সহায়তা প্রদান করে। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মণিময় চাকমা জানান, কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে চাল গ্রহণ করেন। তারা চাল বাড়িতে নিয়ে যাবেন নাকি অন্যত্র বিক্রি করবেন তা আমাদের জানা থাকে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো নিলামে তোলা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি চাল অপব্যবহার-বাণিজ্যের অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে দুই মাদক কারবারির মধ্যে সংঘর্ষ

কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স মিল সড়কের করুণ দশা

আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী / ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত

খাগড়াছড়িতে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে চেক বিতরণ 

উন্নয়নে সমৃদ্ধ, সম্প্রীতিতে সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রাম গড়তে নৌকার বিকল্প নেই-কুজেন্দ্র লাল ত্রিপুরা 

কাপ্তাই চোলাই মদ ও গাজা সহ আটক ৩

বিলাইছড়ি বাজার বৌদ্ধ বিহারের শিশু সদন থেকে পালানো ৪ কিশোর উদ্ধার

পার্বত্য চুক্তির ২৫ বছর পরও অস্থিতিশীল পাহাড়ের পরিস্থিতি

ঈদগাঁওয়ে মহাসড়ক দখল করে পশুর হাট, ২ মিনিটের রাস্তায় ঘণ্টা পার

রাবিপ্রবিতে চাঁদার দাবিতে সশস্ত্র সন্ত্রাসীদের হানা

error: Content is protected !!
%d bloggers like this: