বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য চট্টগ্রামে ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতার পদত্যাগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২০, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)’র কেন্দ্রীয় নেতা মো: শহিদুল ইসলাম সেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি পিসিসিপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং রাঙামাটি কলেজ শাখার আহবায়ক পদে ছিলেন। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ের হরতালসহ বিভিন্ন ঘটনায় পিসিসিপির নিশ্চুপ ভূমিকা ও অভ্যন্তরীণ বিভাজনের ফলে এই পদত্যাগ।

আজ বুধবার ( রাত, ১১:১৮ মিনিটে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পদত্যাগের বিষয়টি জানান এবং বলেন আজকের পর থেকে তিনি পিসিসিপির সঙ্গে কোন সম্পর্ক রাখবেন না। পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও তার ফেসবুক পোস্টে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং রাঙামাটি কলেজ শাখার আহবায়ক পদ থেকে পদত্যাগের বিষয়টি উল্লেখ করেন।

‎উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়ে আসলেও বরাবরই নিশ্চুপ ছিলো আঞ্চলিক এই সংগঠনটি। এমন কি জেলা পরিষদের নিয়োগে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগসহ ৮ দফা দাবিতে ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচিতে সিএচটি সম্প্রীতি জোট, পার্বত্য চট্রগ্রাম সম-অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনগুলো সমর্থন জানালেও নিশ্চুপ ভূমিকায় ছিলো। অন্যদিকে বুধবার রাতে পিসিসিপির কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেও সেটি কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নেন তারা। জানাযায় মূলত পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদের রয়েছেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবিব আজম। ফলে তার নিশ্চুপ ভূমিকা নিয়ে সংগঠনটির মধ্যে অভ্যন্তরীণ বিভাজনের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সেলাই মেশিন বিতরণ

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

বাঘাইছড়িতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওয়ে লকডাউনের প্রভাব পড়েনি, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কাপ্তাইয়ে বাড়ছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ ব্যবসায়ীকে জরিমানা

লংগদুতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

রাঙামাটি সেন্ট ট্রিজার স্কুলে শিক্ষা সাহিত্য ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাইখালীতে জমে উঠেছে ছাগলের হাট

রাঙামাটিতে জমে উঠেছে বিএনপিসহ প্রার্থীদের নির্বাচনি প্রচারণা

error: Content is protected !!
%d bloggers like this: