মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৫, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালেয়ে ভর্তি, উপস্থিতি, পরীক্ষার ফলাফল, ঝড়ে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নের  লক্ষ্যে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন এর সভাপতিত্বে সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।


সহকারী শিক্ষক যুথী মারমার সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিক্ষক মোঃ শাহজাহান, শিক্ষক প্রতিনিধি ফাতেমা জামান চৌধুরী।

এসময় স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল আবছার বাবুল, অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন সুমন, মোঃ মাসুদ আলম, সহকারী শিক্ষিকা সুদীপ্তা চাকমা, তানিয়া সুলতানা মিলি সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: