শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১৩, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়িত কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলি পেপার মিল (কেপিএম) কারখানার ওয়াগ্গা পানির পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে ৪ দিন উৎপাদন সাময়িক বন্ধ থাকার পর শনিবার (১৩ ডিসেম্বর) সকাল হতে ফের উৎপাদনে ফিরেছে মিলটি।

শনিবার ( ১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় যোগাযোগ করা হলে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহ বলেন, কারখানার কর্ণফুলি নদী সংলগ্ন ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে বিগত ৪ দিন ধরে সাময়িক উৎপাদন বন্ধ ছিল। কেপিএম এর কাগজ উৎপাদন করতে প্রচুর পানির প্রয়োজন। যার পুরাটাই কর্ণফুলী নদী হতে উত্তোলন করা হয়।

বর্তমানে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় ভাটার সময় নদীর পানির স্তর অনেক নীচে নেমে যায় এতে পর্যাপ্ত পানি উত্তোলন বাঁধাপ্রাপ্ত হয়। বর্তমানে পানি প্রবেশ পথ ম্যানুয়ালি খননের মাধ্যমে এবং বালু উত্তোলন পাইপলাইন ব্যবহার করে আরো গভীর করে উৎপাদন সচল করা হয়েছে আজ শনিবার সকাল হতে।

প্রসঙ্গত: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও’র) এর মাধ্যমে নির্বাচন কমিশন কেপিএম হতে ৯১৫ মেট্রিক টন ব্রাউন, গোলাপি এবং সবুজ রংয়ের কাগজের চাহিদা দিয়েছিলেন। চাহিদার বিপরীতে এ পর্যন্ত কেপিএম থেকে সরবরাহ করা হয়েছে ৫৩৭ মেট্রিক টন কাগজ। অবশিষ্ট ৩৭৮ মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ দেয়ার প্রচেষ্টা অব্যাহত আছে বলে এমডি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা

ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ হলো প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ

২৭ বছর দায়িত্ব পালন শেষে খাদেম নুরুল হককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা

রামগড়ে বাংলা নববর্ষের বর্ণিল শোভাযাত্রা

‎লংগদুতে তাঁতীদলের উদ্যোগে এমপি প্রার্থী দীপেন দেওয়ানে পক্ষে প্রচার প্রচারণা

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে

সাজেকে চাঁদের গাড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এক পর্যটকের মৃত্যু 

রাঙামাটিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপিত

নানিয়ারচর বিজগ যুব স্পোর্টিং ক্লাবের মত বিনিময় সভা

গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

error: Content is protected !!
%d bloggers like this: