বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কক্সবাজারে হোটেল কর্মচারীর মরদেহ ব্রীজের নিচ থেকে উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ১৮, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ব্রীজের নিচ থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। তার নাম মোহাম্মদ কালু (৪২), সে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নাপিতখালী ডুলা ফকির রাস্তার মাথা এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র।

কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিহতের ভাই সাহাব উদ্দিন মরদেহ টি সনাক্ত করে। নিহত কালু শহরের একটি হোটেলের কর্মচারী বলে জানা গেছে।

সাহাব উদ্দিন জানান,তার ভাই মোহাম্মদ কালু কক্সবাজার শহরের লালদীঘির পাড়ের একটি আবাসিক হোটেলে চাকুরী করতো। মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছুই ধারনা করতে পারছেন না। তিনি জানান, কারো সাথে শত্রুতা আছে এমন তথ্যও নাই।

নিহত মোহাম্মদ কালুর স্ত্রী শাহানা আাহাজারি করতে করতে জানান, গতকাল বুধবার সকাল ১১ টায় শেষবারের মতো কথা হয়। তখনও তিনি ছিলেন স্বাভাবিক। সকালে শুনতে পাই উনার মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। কি হতে কি হয়ে গেলো বুঝতে পারছিনা। চাকুরীর সুবাদে কক্সবাজার শহরেই অবস্থান করছিলেন তিনি। তবে কেনো খুরুস্কুলে মরদেহ পাওয়া গেলো এ বিষয়ে তিনি কিছু ধারণা করতে পারছেন না বলে জানান। বিষয়টি কালু যে হোটেলে চাকুরী করতো সে হোটেলের মালিক পক্ষ জানতে পারে। তবে সেই হোটেলেটির নাম বলতে চাননি তার স্ত্রী।

খুরুস্কুল ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার জানে আলম জানান, বৃহস্পতিবার ভোরে খুরুস্কুল চৌফলদন্ডি ব্রিজ লাগোয়া পল্লনখালী খালে মরদেহ টি ভেসে আসে। মরদেহের পরনে ছিলো লাল ও কালু রংয়ের হুডি আর কালো প্যান্ট। স্থানীয়রা জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সদর থানার এস আই সঞ্জীব কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয় আসে।

এস আই সঞ্জীব কুমার পাল জানান, মৃত্যুর কারণ এখনও জানা যানি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ। তবে মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইএফআইসি ব্যাংকের ৪৮তম পূর্তি উদযাপন

চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

কাল শুরু হচ্ছে রাজবন বিহারে কঠিন চীবর দান; নিরাপত্তা জোরদার পুলিশের

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

খাগড়াছড়ির রামগড়ে বিএনপি-ছাত্রলীগের পাল্টা কর্মসূচিতে ১৪৪ ধারা জারি 

রাঙামাটিতে বিভিন্ন এলাকায় পাহাড় ধস; বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা

ক্লাস পার্টিতে মাতলো কাপ্তাই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

রাইখালী নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উঃনাইন্দাওয়ান্সা মহাথেরোর জীবনাবসান

১ ফুট বাড়লেই খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

দূর্গম ভাল্লুকিয়ায় বিআরডিবির মতবিনিময় সভা

error: Content is protected !!
%d bloggers like this: