তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে যোগ দিতে রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনের এমপি পদ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে জেলা বিএনপি পরিবার ও নেতাকর্মীরা ঢাকার ৩০০ ফিটে।
গত ২৪ ডিসেম্বর রাঙামাটি জেলা বিএনপি পরিবার ও জেলা বিএনপির অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষের কান্ডারী এডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে তারেক জিয়ার আগমনে ঢাকার তিন’শো ফিটে জমায়েত হয়েছেন বলে জেলা বিএনপি সূত্রে জানা যায়।
আজ বৃহস্পতিবার সকালে দীপেন দেওয়ানের নেতৃত্বে তারেক জিয়ারকে স্বাগত জানাতে ঢাকার তিনশো ফিটে আছেন রাঙামাটি জেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘ ১৭বছর পর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান দেশের মাটিতে ফিরছে তাই নেতাকর্মীরা তাকে এক নজর দেখতে অধীর আগ্রহে হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকাসহ ঢাকার তিনশো ফিটে জমায়েত হয়েছেন।
তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যানার হাতে নিয়ে ঢাকার তিনশো ফিটে বিশাল জমায়েতে দেখা যাচ্ছে রাঙামাটি আসনের ধানের শীষের কান্ডারী এমপি পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক জেলা যুগ্ন জজ এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপি’র সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ তিন-চারশ’ জন অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


















