মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার-১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৩০, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, কাউখালী থানার পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর দিকনির্দেশনায় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কাউখালী থানার পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।

‎মঙ্গলবার ভোরে জেলার কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়।

‎তল্লাশিকালে উক্ত পিকআপ গাড়ি হতে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত প্রতি বস্তায় ২৫টি করে স্যালাইনের প্যাকেটের ভিতরে থাকা প্রতি প্যাকেটে ১লিটার করে মোট-৬৫০ (ছয়শত পঞ্চাশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রতি লিটার ৫০০/- টাকা হিসেবে মোট ৩,২৫,০০০/- (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা।

‎এ সময় একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়। অভিযানকালে ঘটনাস্থল হতে পিকআপ গাড়ির চালক অনুপ দত্ত (৩১), পিতা- গকুল দত্ত, মাতা- বিষ্ণা দত্ত, সাং- দুলাল মাস্টারের বাড়ি, কেয়াগড়, ৩নং ওয়ার্ড, ৮নং চাতরী ইউনিয়ন পরিষদ, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ২ জন অজ্ঞাতনামা আসামি পালিয়ে যায়।

‎উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা নং-১০, তারিখ ৩০/১২/২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২৪(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

‎কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনামুল হক জানান, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২৪(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিসিএনপির কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বোধিপুর বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

নিজ এলাকায় মুছা মাতব্বরকে সংবর্ধনা

মহালছড়ি সফরে জেলা প্রশাসক: উন্নয়ন ও জনসচেতনতার দিগন্ত উন্মোচন

পার্বত্যাঞ্চলে সোলার প্যানেল বিতরণে দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী

নানিয়ারচরে ১৯০ কৃষক পেলেন সরিষা বীজ

জেএসএসের ‘বক্তব্য প্রত্যাহারের’ দাবি নাকচ দুই নারী সংগঠনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ঈদগাঁওয়ে মানববন্ধন

বাঘাইছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: