বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে যুব ও যুব নারীদের মাশরুম চাষে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
জানুয়ারি ৭, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক/ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ও সচেতনতা মূলক কোর্স অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টা ইউনিসেফ পাড়া কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের বিষয় ছিল মাশরুম চাষ একটি লাভজনক, পুষ্টিকর ও পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজলা যুব উন্নয়নের কর্মকর্তা, প্রিয়তম চাকমা, রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা রাজু আহমেদ, উপ-সহকারী; সাগর চৌধুরী, যুব উন্নয়নের অফিস সহায়ক, কাজল কান্তি দে। এছাড়াও বিভিন্ন গ্রামের যুব ও যুব নারীরা স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, বীজ নির্বাচন, পরিবেশ প্রস্তুতি, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন বৃদ্ধি কৌশল এবং বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে মাশরুম চাষের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়তম চাকমা বলেন, “বর্তমান সময়ে মাশরুম চাষ যুবসমাজের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ। অল্প জায়গা ও কম পুঁজি দিয়ে ঘরে বসেই মাশরুম চাষ করে পরিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি আয় বৃদ্ধি করা সম্ভব। যুব ও যুব নারীরা যদি এগিয়ে আসে, তবে বেকারত্ব অনেকাংশে কমে যাবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা রাজু আহমেদ বলেন, মাশরুম শুধু একটি লাভজনক ফসলই নয়, এটি স্বাস্থ্যসম্মত খাদ্য হিসেবেও গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে পাহাড়ি এলাকায় মাশরুম চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত করা সম্ভব।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী যুব ও যুব নারীরা প্রশিক্ষণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে মাশরুম চাষকে পেশা হিসেবে গ্রহণের আগ্রহ ব্যক্ত করেন।

এ ধরনের উদ্যোগ যুব সমাজকে দক্ষ, স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত 

কাপ্তাই জেটিঘাট কাঁঠালের হাট: প্রতি হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কাঁঠাল

দুঃখকে জয় করে এগিয়ে যাওয়া এক নারী কাপ্তাইয়ের ওয়াগ্গার রত্না সেন

বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রোয়াংছড়িতে ২৯ ও ৩০ দুইদিন ব্যাপী প্রয়াত ভান্তে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

রোয়াংছড়িতে ২৯ ও ৩০ দুইদিন ব্যাপী প্রয়াত ভান্তে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় অভূতপুর্ব উন্নয়ন হয়েছে – প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

রাজস্থলীতে সংঘরাজ ভদন্ত উঃঞানুত্তারা মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া

বান্দরবানে কেএনএফের সঙ্গে শান্তি কমিটির সরাসরি বৈঠক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, আহত-২০

error: Content is protected !!
%d bloggers like this: