রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নিদিষ্ট সময়ের আগে কেপিএম হতে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১১, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ

আগামী ১২ ফেব্রুয়ারী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপানো এবং অন্যান্য কাজ সম্পাদনের জন্য  রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পেপার মিলস লিমিটেড( কেপিএম)  হতে চলতি অর্থ বছরে ৯ শত  ১৪  মেট্রিকটন কাগজের চাহিদাপত্র দিয়েছিলেন বাংলাদেশ স্টেশনারী অফিস ( বিএসও)। যার বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭ শত ৮১  টাকা। আবার বিএসও হতে নির্বাচন কমিশন এই কাগজ সরবরাহ করে নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপানো সহ অন্যান্য কাজ সম্পাদন করে থাকবেন। চাহিদা পত্রের বিপরীতে নিদিষ্ট সময়ের আগেই কেপিএম কর্তৃপক্ষ এই কাগজ সরবরাহ করেন।

আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ কেপিএম এর বোর্ড রুমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরোও বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে সাড়ে ৩ হাজার মেট্রিকটন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। তৎমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন বিএসও এর মাধ্যমে কেপিএম মিল হতে ব্রাউন, সবুজ  ও গোলাপি  কালার কাগজের চাহিদাপত্র দিয়েছেন। ১৫ জানুয়ারীর ২০২৬ এর মধ্যে এই কাগজ সরবরাহ এর জন্য বলা হয়েছিল। আমরা ১১ জানুয়ারীর মধ্যে  পর্যায়ক্রমে  এই কাগজ বিএসও এর কাছে সরবরাহ করেছি।

তিনি আরোও বলেন, নির্বাচন কমিশন ছাড়াও বিএসও এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়   সহ ১১ টি   প্রতিষ্ঠানে আরোও ১২শত মেট্রিকটন কাগজ পর্যায়ক্রমে  সরবরাহ করা হবে। আজ রবিবার (১১ জানুয়ারি)  পর্যন্ত ১৯ হাজার ৩০ মেট্রিকটন কাগজ উৎপাদন করা হয়েছে।

এসময় কেপিএম এর  জি এম( কমার্শিয়াল) আবদুল্লা আল মামুন, কেপিএম উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম, জিএম (এডমিন) আবদুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: রাঙামাটি  জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কেপিএম  একটি রাষ্ট্রায়িত কাগজ ও মণ্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজকলগুলোর মধ্যে অন্যতম, যা ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দেশের প্রথম শিল্প সংস্থাগুলির মধ্যে একটি যা কারখানা আইনের আওতায় নিবন্ধিত হয়েছিল, বর্তমানে এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর অধীনে পরিচালিত হয়ে আসছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি জেলা যুবদলের সাথে মহালছড়ি উপজেলা যুবদলের মতবিনিময়

কাউখালীতে তৃতীয় লিঙ্গের শিলা হত্যায় গ্রেপ্তার ৪

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশে / আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর প্রস্তুতি নিচ্ছে-ওয়াাদুদ ভূঁইয়া

কাপ্তাই কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

বিএনপি জামাত ১৪ সালের মতো ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে- কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি সংঘর্ষের ঘটনায় ১৫৭ জনকে আসামী করে পুলিশের মামলা; হরতাল-অবরোধের হুমকি ওয়াদুদ ভূঁইয়ার

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে- হানিফ

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ভাটিতে সতর্কতা

শেখ হাসিনার বিচার দাবিতে রামগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা

error: Content is protected !!
%d bloggers like this: