মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে সীমান্ত সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণ: ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক বিতরণ

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় সীমান্ত সড়ক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে এলএ (Land Acquisition) চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে রাজস্থলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক পেতে গিয়ে যাতে সাধারণ জনগণ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্তরা যেন তাদের ন্যায্য পাওনা পান, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং মধ্যস্বত্বভোগীদের কোনো ধরনের অনিয়ম বা দৌরাত্ম বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। এ ক্ষেত্রে সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে সীমান্ত সড়ক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির বিপরীতে ৬ জন ভূমি মালিকের মাঝে ক্ষতিপূরণের নগদ টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

কাপ্তাইয়ে স্কলারশিপ পরীক্ষা আগামীকাল: অংশ নিচ্ছেন ৫১২ শিক্ষার্থী

আবারো স্থগিত হল মৈদং ও দুমদুম্যা ইউপি নির্বাচন

শপথ নিলেন দক্ষিন রাঙামাটি -চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা

চকরিয়ায় বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু

কাপ্তাই হ্রদ ড্রেজিং করা প্রয়োজন, তবে মাটি ফেলাবো কই? –পার্বত্য উপদেষ্টা

পাহাড়ি নারী উদ্যোক্তার পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

লংগদুতে সমাজ সেবা দিবস পালন

কাপ্তাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

রাইখালীতে ২৩  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন 

error: Content is protected !!
%d bloggers like this: