বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
জানুয়ারি ১৪, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

গণভোট সংসদ নির্বাচন “দেশের চাবি আপনার হাতে”-এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে কর্মরত গণমাধ্যম কর্মীদের জন্য দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালক (প্রশাসন) কাজী মো. তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেফালিকা ত্রিপুরা বলেন, “নির্বাচন একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে সাংবাদিকদের ভূমিকা আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হয়। সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরাই জনগণের আস্থার সেতুবন্ধন তৈরি করেন।” নির্বাচনকালীন সময় গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তি রোধে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। এ ধরনের প্রশিক্ষণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলাসদরসহ ৮ টি উপজেলার অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, আইন, দায়িত্ব, চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এ সময় তাঁরা নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ি পাবলিক সার্ভিস দিবস পালিত

কাপ্তাই শিল্প এলাকায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামে কিছু এনজিও আদিবাসী বিতর্কে গিয়ে বিভাজন সৃষ্টি করছে-সারোয়ার তুষার

বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

লংগদুতে বিজিবির জমি বেদখলের পাঁয়তারা স্থানীয়দের

রাজস্থলীতে সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠসহ নাম্বারবিহীন মিনিট্রাক জব্দ

পাহাড়ে যাত্রা শুরু স্বপ্নবিলাশ স্পোটিং একাডেমির

কাপ্তাইয়ে উদ্ধার ১২ পানকৌড়ি শেখ রা‌সেল এভিয়ারী ইকোপার্কে হস্তান্তর 

রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত 

বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের বিশেষ সভা

error: Content is protected !!
%d bloggers like this: