বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৩২ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে একটানা ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি।

১৯৯৪ সালের ৩১ মার্চ সামাজিক বিজ্ঞান বিভাগে সহকারী শিক্ষক হিসাবে তিনি নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। টানা ৩২ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ছিল তাঁর শেষ  কর্ম দিবস। শেষ কর্ম দিবসে এদিন তাঁকে ফুলেল শুভেচ্ছা বিনিময় জ্ঞাপন করেন তাঁর দীর্ঘ দিনের সহকর্মীরা। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, সিনিয়র শিক্ষক সুরেশ তনচংগ্যা,  শিক্ষক অনুপ বসাক সহ শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়া তাঁর বিদায়ের দিনে আবেগঘন পরিবেশে অশ্রুসিক্ত নয়নে বলেন, কাপ্তাই উপজেলার  নারানগিরি এলাকার মানুষের সঙ্গে কাটানো ৩২ বছর আমার জীবনের অমূল্য সময়। এই পথচলার প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গাঁথা হয়ে থাকবে। আমার সহকর্মী, শিক্ষকমণ্ডলী— যারা প্রতিদিন পাশে থেকেছেন, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন— আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আমার প্রিয় শিক্ষার্থীরা— তোমাদের বিশ্বাস, ভালোবাসা ও আন্তরিকতা আমাকে সমৃদ্ধ করেছে। তোমাদের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।

সম্মানিত অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী— আপনাদের সহযোগিতা, আস্থা ও আন্তরিক সমর্থন সবসময় শক্তি জুগিয়েছে। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা রইল। নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় ও এই এলাকার সবাই চিরদিন আমার হৃদয়ে জাগ্রত থাকবেন । স্কুলের সার্বিক সুখ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই-বিলাইছড়ি সদর পর্যন্ত ৪০ কিঃ মিঃ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শনিবার

রাঙামাটিতে ১২ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

কাপ্তাই জেটিঘাট কাঁঠালের হাট: প্রতি হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কাঁঠাল

নানিয়ারচরে চড়া দামে চলছে পাহাড়ি গরু

মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত, চালক

রাঙামাটি জেলা প্রশাসক জুরাছড়িতে সফর 

রাজস্থলীতে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

বিলাইছড়িতে উঠান বৈঠক ও স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান

কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের রেড ক্রিসেন্টের ত্রান সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: