শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্য চট্টগ্রামে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ

‎পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান রমজান উপলক্ষে পার্বত্য এলাকায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের কোনো প্রকার দৌরাত্ম্য সহ্য করা হবে না।

‎বাজার মূল্য অস্থিতিশীল করার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জেলা পরিষদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি একটি কার্যকর ‘বাজার ফান্ড’ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।

‎শুক্রবার দুপুরে রাঙামাটি সার্কিট হাউসে বান্দরবান জেলার ব্যবসায়ী প্রতিনিধি এবং রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে পৃথক মতবিনিময় সভায় সংশ্লিষ্টদের প্রতি এসব কথা বলেন পার্বত্য মন্ত্রী।

‎মন্ত্রী দীপেন দেওয়ান জানান, বর্তমান নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে তা বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, আমরা আগে কাজ করে দেখাতে চাই, তারপর ফলাফল আপনাদের সামনে দৃশ্যমান করব। মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে এবং পাহাড়ে সুষম উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না।

‎বান্দরবানের বিভিন্ন জাতিগোষ্ঠী প্রসঙ্গে মন্ত্রী বলেন, বম, পাংখোয়া, খেয়াং-সহ পাহাড়ের ১১টি জাতিগোষ্ঠীর সবাই সরকারের কাছে সমান। কাউকে পেছনে ফেলে নয়, বরং সকল সম্প্রদায়কে দেশের মূলধারার উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত করা হবে।

‎পরে একই জায়গায় রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে এক বৈঠকে মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে আধুনিক শিক্ষা বিস্তারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি প্রাথমিক শিক্ষা অফিসের সকল শূন্য পদের তালিকা দ্রুত প্রস্তুত করে পদ্ধতিগতভাবে তা পূরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীর মঙ্গলের জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে আমি বদ্ধপরিকর। দেশের স্বার্থে লাভ-লোকসানের হিসাব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে বিটিসিএলের জমিতে ফের ব্যানার, আড়ালে হচ্ছেটা কি?

রাঙামাটিতে ৮১ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

৫ দিন পর চন্দ্রঘোনা ফেরি চলাচল শুরু

মারমা ভাষার প্রথম চলচ্চিত্র / ‘গিরিকন্যা’র প্রযোজকের সাথে মতবিনিময় 

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ৬ পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ আটক

মহালছড়িতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ধানের শীষের পক্ষে প্রচারণা

মানিকছড়ির রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট কাটেনি চার দশকেও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে মহালছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উৎসব বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: