রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক নারী দিবসে বাঘাইছড়িতে আলোচনা সভা: নারীর ক্ষমতায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ৮, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৮ মার্চ) বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘাইছড়ি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আমেনা মারজান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ মীর কামাল হোসেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. আফসার উদ্দিন, বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিশনার বিনা প্রভা চাকমা এবং চট্টগ্রাম অঞ্চল থেকে আগত রিজিয়ন রেঞ্জার ইসামা। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের ‘হলদে পাখি’ সদস্য, শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের অবদান ও কৃতিত্ব তুলে ধরেন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ নিজেদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখছেন। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র আরও শক্তিশালী হয়ে ওঠে।

তারা আরও বলেন, নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে সচেতন হতে হবে। নারী ও পুরুষের সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক নারী দিবস কেবল উদযাপনের দিন নয়, বরং নারীদের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য নতুন করে অঙ্গীকার করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “নারী এই সমাজের অর্ধেক অংশ। তাই নারীর অংশগ্রহণ ছাড়া কোনো সমাজ বা দেশ কখনো উন্নতির দিকে অগ্রসর হতে পারে না। একটি উন্নত সমাজ ও দেশ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে নারীরা প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, প্রযুক্তি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছেন, যা সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব অর্জনকারী চারজন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফ’র আরো ১ সহযোগী গ্রেফতার 

কাপ্তাইয়ে ইউনিসেফের অবিভাবক কর্মশালা

রাঙামাটিতে পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল এর শুভ উদ্বোধন

খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টা এবং সরকারের নীতি সহাবস্থানের পক্ষে

রাঙামাটি জেলা ছাত্রলীগের ১বছরের কমিটিতে সভাপতি রনি ও সম্পাদক সোহাগ চাকমা

রামগড়ে কৃষি জমির মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা 

অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী উদ্বার

ঈদগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা হাতে নিলো ইউএনও

রাজস্থলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: