রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটিতে ওএমএস কার্যক্রম মনিটরিং: বরাদ্দ বাড়ানোর দাবি ভোক্তাদের

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
মার্চ ৮, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ

রাঙামাটিতে খোলা বাজারে (ওএমএস) স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রম মনিটরিং করেছে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এসময় নিম্নআয়ের মানুষ ও উপকারভোগীরা ওএমএস কার্যক্রমে চাল ও আটার বরাদ্দ বৃদ্ধি করার দাবি জানান।

‎আজ রোববার (০৮ মার্চ) সকালে শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত ওএমএস কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এসময় ৩ নম্বর ওয়ার্ডের দ্রুপদ চাকমা, ৪ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের মোহন চান, ৮ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়াসহ মোট ১২ জন ওএমএস ডিলারের কার্যক্রম তদারকি করা হয়।

‎খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ওএমএস কার্যক্রমের মাধ্যমে স্বল্পমূল্যে চাল ও আটা ডিলারের মাধ্যমে বিক্রয় করছে। প্রতিটি ডিলার পয়েন্টে নির্ধারিত দিনে ২০০ জনের জন্য ১ হাজার কেজি চাল ও ১ হাজার কেজি আটা বরাদ্দ থাকে। বিক্রয় কেন্দ্রে জনপ্রতি ৫ কেজি চাল ১৫০ টাকা এবং ৫ কেজি আটা ১২০ টাকায় বিক্রয় করা হয়। অথ্যাৎ প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নির্ধারিত সময়সূচী অনুযায়ী সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই কার্যক্রম পরিচালিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলমান থাকে।

‎ওএমএস থেকে চাল ও আটা কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, সরকারের এই উদ্যোগে তারা সন্তুষ্ট। স্বল্পমূল্যে চাল ও আটা পাওয়ায় নিম্নআয়ের মানুষ অনেক বেশি উপকৃত হচ্ছেন। তবে বরাদ্দের তুলনায় ভোক্তা বেশি হওয়ায় অনেকেই কাঙ্ক্ষিত পরিমাণে চাল ও আটা পাচ্ছেন না।

‎ক্রেতাদের দাবি, প্রতিটি ডিলার পয়েন্টে বরাদ্দের পরিমাণ বাড়ানো হলে আরও বেশি মানুষ ক্রয় করতে পারবে। বর্তমানে ২০০ জনের জন্য যে পরিমাণ চাল ও আটা বরাদ্দ দেওয়া হয়, তা এলাকার চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানান তারা। ফলে অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে বাধ্য হন। ‎তাই নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে ওএমএস কার্যক্রমে চাল ও আটার বরাদ্দ বৃদ্ধি করার দাবি জানান তারা।

‎মনিটরিং শেষে রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগর সাংবাদিকদের বলেন, ওএমএস কার্যক্রম তদারকি করা আমাদের নিয়মিত কাজের অংশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবে আমরা মনিটরিং জোরদার করেছি। আজকের পরিদর্শনে দেখা গেছে, ভোক্তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী চাল ও আটা পাচ্ছেন। তবে এই সুবিধা বর্তমানে ২০০ জনের মধ্যে সীমাবদ্ধ। কারণ প্রতি পয়েন্টে ২০০ জনের জন্য ১ হাজার কেজি চাল ও ১ হাজার কেজি আটা বরাদ্দ রয়েছে। রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বরাদ্দের তুলনায় ভোক্তাদের চাহিদা অনেক বেশি থাকার বিষটি উর্ধ্বতন কতৃপক্ষে জানানো হবে।

‎এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তা মজিদ রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ শেখ এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগর। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে মহান একুশের নানান কর্মসুচি পালন

সাজেকে আগুনে পুড়ে ছাই হল জেসমিন চাকমার স্বপ্ন

চট্টগ্রামে ওটিডিএমসির মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বিজয় দিবস উদযাপন

পাহাড়ে চাঁদাবাজির অর্থনীতি: সশস্ত্র গোষ্ঠীর ভীতি আর নীরবতায় অপরাধের অভয়ারণ্যে পাহাড়

চন্দ্রঘোনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

তবলছড়ি খান মসজিদ সংলগ্ন এলাকায় আগুন লেগেছে

খাগড়াছড়ি প্রেসক্লাব’র আলোচনায় অভিমত / বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জেলাবাসীর কাছে স্মরণীয় থাকবেন

কাপ্তাইয়ের রাইখালীতে  উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: