শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানের রোয়াংছড়িতে ১২ই এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে বিষু মেলা ও ঘিলা খেলা

আগামী ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,  ১২ ই এপ্রিল, রোজঃ- রবিবার, ২০২৬ ইং, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয়  বিষু মেলা  উদযাপন ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট রোয়াংছড়ির বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদয়ালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস)- এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সন্মতি জ্ঞাপন করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী। সভাপতিত্ব করবেন উদযাপন কমিটির আহ্বায়ক ও বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী  কমিটির মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।

এই বিষয়ে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার ( বাতকস) কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  নাজীব কুমার তঞ্চঙ্গ্যা জানান,গত  ২২ মার্চ রোয়াংছড়ি বটতলী সার্বজনীন বৌদ্ধ বিহারে বাতকস কেন্দ্রীয় নির্বাহী কমিটির  এক জরুরি সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে আহ্বায়ক ও বাতকস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অমিত ভূষণ তঞ্চঙ্গ্যাকে সদস্য সচিব এবং প্রদীপ তঞ্চঙ্গ্যাকে অর্থ সম্পাদক পদে পদাধিকার দিয়ে  একটি বিষু উদযাপন কমিটি গঠন করা হয়। এতে বান্দরবান জেলার  রোয়াংছড়ি উপজেলার আলেখ্যং ইউনিয়নে  বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বটতলী পাড়ায় অনুষ্ঠিত হবে।

আরো জানা গেছে, তেশরা/৩ রা এপ্রিল  বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা ( বাতকস্) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ৫ম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়। এতে রোয়াংছড়ি, কক্সবাজার, আলীকদম, কাপ্তাই, রাজস্থলী, রাঙ্গামাটির সদর , বান্দরবান, রমতিয়া- রাজবিলা, নাইক্ষ্যংছড়ি, দেবতাছড়ি-রস্যাবিলি, বিলাইছড়ি, ফারুয়াসহ ১২ টি অঞ্চল কমিটি এবং বাংলাদেশে বসবাসরত তঞ্চঙ্গ্যা জাতি/ সম্প্রদায় অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। ঘিলা খেলায় যারা অংশগ্রহণ করবেন তাদের ৬ তারিখের মধ্যে তালিকা জমা দিতে হবে।

অনুষ্ঠান সূচী অনুযায়ী বিকাল ৫ টায় অথিতি আগমন ৫ঃ১৫ মিনিটে ঘিলা খেলা গোল্ড কাপ টুর্ণামেন্ট শুভ উদ্বোধন, ৫ঃ৩০ মিনিটে আলোচনা সভা, ৬ঃ৪৫ মিনিটে বর্ণাঢ্য  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ঃ৩০ মিনিটে অথিতি আপ্যায়ন এবং রাত ব্যাপী ১২ অঞ্চল থেকে আসা ঘিলাখেলা প্রতিযোগীদের নিয়ে প্রতিযোগিতা, রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় কমিটির বিষু অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

কাউখালীতে মাসিক আইন শৃঙ্খলা ও সমম্বয় সভা অনুষ্ঠিত 

চিঠি সংশোধন করতে জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি’র আল্টিমেটাম

কাপ্তাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের দ্বিতীয় রাউন্ডে দেশের গান গাইলো শতাধিক প্রতিযোগি

স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাঘাইছড়ি বটতলী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করার দাবি পিসিএনপি’র

ঈদগাঁওয়ে মডেল হাসপাতাল ও ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লংগদুতে সমাজ সেবা দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: