বুধবার , ৮ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ৮, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

সৌদি আরবে চরম প্রতারণার শিকার হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা মোঃ সরওয়ার। পাশ্ববর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের (ডুলাহাজারা) বগাছড়ি এলাকার বেলাল উদ্দিন পরিকল্পিতভাবে তার কষ্টার্জিত অর্থ চুরি করে দেশে আত্মগোপনে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর একাধিকবার আশ্বাস, ভিডিও স্বীকারোক্তি ও স্টাম্প দেওয়া হলেও আজ পর্যন্ত ভুক্তভোগী তার টাকা ফেরত পাননি।

ভুক্তভোগী মো. সরওয়ার জানান, দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের মক্কায় গার্মেন্টেসের ব্যবসা করে আসছেন। সেখানে অবস্থানকালে পাশ্ববর্তী উপজেলার পরিচিতজন হিসেবে বেলালের সঙ্গে পরিচয় হয় তার। এই পরিচয়ের সুযোগ নিয়ে বেলাল উদ্দীন একপর্যায়ে ভিসা জটিলতায় পড়ে সরওয়ারের রুমে বিগত ২০২৫ সালের অক্টোবর থেকে নিয়মিত থাকতেন।

অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে বিগত অক্টোবর থেকে ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত বেলাল সুযোগ বুঝে সরওয়ারের রুম রুম থেকে প্রায় ১ লাখ ২০ হাজার রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৫ লাখ টাকার মালামাল চুরি করে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত বেলালকে খুঁজে বের করেন।

পরবর্তীতে সৌদি আরবে অবস্থানরত একই এলাকার একাধিক প্রবাসীর উপস্থিতিতে একটি সমাধান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অভিযুক্ত বেলাল সবার সামনে মালামাল চুরির বিষয়টি স্বীকার করে বলেন,
আমি মালামাল চুরি করে বিক্রি করে দিয়েছি, আমি টাকা দিয়ে দেব।

এই সমাধান বৈঠকে উপস্থিত থাকা একাধিক ব্যক্তি পরবর্তীতে ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, যেখানে তারা জানান—বেলাল নিজ মুখে মালামাল চুরি করে দেশে টাকা পাঠানোর কথা স্বীকার করেছে এবং দ্রুত ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। এমনকি দেশে স্থানীয় একটি ইসলামী ব্যাংকে তার স্ত্রী পারভিন আক্তারের নামে বিভিন্ন দফে প্রায় ১৬ লাখ ৪৩ হাজার ১৩২ টাকার ষ্ট্যাটমেন্টও পাওয়া গেছে। সত্যতা জানতে তার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানায়, স্বামীকে বারবার জিজ্ঞেস করেছি এত টাকা কোথায় পাও। জবাবে বলেছে সেখানে নাকি জুয়া খেলে।

বিশ্বাসযোগ্যতা দেখানোর জন্য বেলাল ভুক্তভোগী সরওয়ারকে একটি ভিডিও স্বীকারোক্তি প্রদান করে এবং একইসঙ্গে একটি স্ট্যাম্প হস্তান্তর করে। তবে ভুক্তভোগী পরবর্তীতে জানতে পারেন—বেলাল দেশে পালিয়ে গেছে এবং আত্মগোপনে রয়েছে। এতে প্রতারণার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।

এদিকে অভিযুক্ত বেলালের পরিবারের সঙ্গেও একাধিকবার যোগাযোগ করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সে আগেও সৌদি আরবে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তার জন্য আমাদের একাধিকবার জরিমানা দিতে হয়েছে। তার দায় তারা নিতে অনিহা প্রকাশ করে সাফ জানিয়ে দেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

ভুক্তভোগী মো. সরওয়ার বলেন, আমার কাছে অভিযুক্তের ভিডিও স্বীকারোক্তি আছে, সমাধান বৈঠকে থাকা লোকজনের ভিডিও বার্তাও আছে, এমনকি একটি স্ট্যাম্পও আছে। বারবার আশ্বাস দিয়ে আমাকে প্রতারণা করা হয়েছে। আমি শুধু আমার কষ্টের টাকা ফেরত চাই এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করছি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রবাসীর কষ্টার্জিত অর্থ আত্মসাৎ ও দেশে ফেরত এসে আত্মগোপন গুরুতর অপরাধের শামিল। তারা দ্রুত প্রশাসনিক তদন্তের মাধ্যমে অভিযুক্তকে আইনের আওতায় এনে ভুক্তভোগীর অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্গম সীমান্তবর্তী এলাকায় কাপ্তাই বিজিবি’র বিনামূল্যে চিকিৎসেবা প্রদান

রাবিপ্রবিতে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ৩শ লিটার মদসহ ২ জন আটক; মদবাহী ট্রাক জব্দ

বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল, সম্পাদক সাদেক, যুগ্ন সম্পাদক জাকির নির্বাচিত 

পার্বত্য চট্টগ্রামের তরুণ মেধাবী জনগোষ্ঠীকে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রশিক্ষিত করা হবে-নিখিল কুমার চাকমা

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শনে পার্বত্য সচিব

নিখোঁজ মোস্তফার সন্ধানে দীঘিনালায় মানববন্ধন 

কাউখালীর ঘাগড়া কিন্ডার গার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

রাঙামাটিতে সিএনজি ও পিক-আপভ্যানের সংঘর্ষে নিহত-৫, আহত-১

শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরিকরণ ও শিক্ষককে পূনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

error: Content is protected !!
%d bloggers like this: