বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ: সভাপতি হাসান, সাধারণ সম্পাদক ইমরান

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ১৫, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘রিপোর্টার্স ইউনিটি, বাঘাইছড়ি’ (RUB) নামে একটি নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির আত্মপ্রকাশের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বাঘাইছড়ি রেস্ট হাউজের অভ্যর্থনা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া মাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রত্যক্ষ অংশগ্রহণে ৭ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মোঃ হাসান আলী সভাপতি এবং মোঃ ইমরান হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির পূর্নাঙ্গ তালিকায় সভাপতি — মোঃ হাসান আলী (বাংলাদেশ সময়, বাংলা এফএম) সাধারণ সম্পাদক — মোঃ ইমরান হোসেন (দৈনিক বর্তমান বাংলা, দৈনিক সকালবেলা) সাংগঠনিক সম্পাদক — মোঃ আশিকুর রহমান (দৈনিক দেশের পত্র) অর্থ সম্পাদক — রোবায়েত হোসেন (সংবাদ প্রতিদিন) দপ্তর সম্পাদক — নোমাইনুল ইসলাম (দৈনিক আজকের বাংলা) কার্যনির্বাহী সদস্য — মোঃ রাকিব হোসেন (মর্নিং পোস্ট) কার্যনির্বাহী সদস্য — মোঃ খোরশেদ আলম (জনতার খবর)

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, তথ্য পরিবেশনে নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ইউনিটি কাজ করবে। সংগঠনটি দেশের প্রচলিত আইন ও নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে।

নবগঠিত কমিটির সদস্যরা আইনানুগ ও নিষ্ঠার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাঘাইছড়ির সাংবাদিক অঙ্গনের এই নতুন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও সুধী সমাজ সাধুবাদ জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

কাপ্তাইয়ে জুয়াখেলাকে কেন্দ্রকরে যুবককে ছুরিকাঘাতঃ ঘাতক আটক 

কাপ্তাই নালন্দা বিহারের পাশে পাহাড় ধ্বস: ক্ষতিগ্রস্ত ৫ টি বাড়ি

রাঙামাটিতে ১২ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

বিলাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

বঙ্গবন্ধু সারাজীবন মানুষের স্বার্থের জন্য নেতৃত্ব দিয়ে সংগ্রাম করেছিল: পার্বত্য প্রতিমন্ত্রী

প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুসে মুখরিত হবে আকাশ: পাহাড় জুড়ে হবে আলোর উৎসব

মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণে কাপ্তাইয়ে আলোচনা সভা ও কেক কাটা

দীঘিনালায় দ্বাদশ নির্বাচনীয় মতবিনিময় সভা

error: Content is protected !!
%d bloggers like this: