বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

হিসাববিজ্ঞান বিভাগের সমাপনী: শেষ দিন পেরিয়ে বিদায়ের সুরে নতুন স্বপ্নের যাত্রা

প্রতিবেদক
রকিব উদ্দিন রকি, রাঙামাটি
এপ্রিল ২৩, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

আনুষ্ঠানিক শিক্ষাজীবনের শেষ মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখতে ব্যস্ত শিক্ষার্থীরা। সমাপনী আয়োজনে একদিকে স্বপ্নপূরণের আনন্দ ও প্রত্যাশা, অন্যদিকে বিদায়ের আবেগঘন সুর। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় আগামীর গ্র্যাজুয়েটদের।

“একটি অধ্যায়ের সমাপ্তি, নতুন স্বপ্নের সূচনা”—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থীদের উদ্যোগে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী কলেজের নতুন একাডেমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাসিমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মনোয়ার কবির, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিক ইসলাম ও প্রভাষক আসিফ আরাফাত। এসময় বিভাগের সাবেক শিক্ষার্থী শরিফুল ইসলাম শাকিল ও মোস্তফা কামাল রাজুসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. নাসিমুল হক বলেন, সৃষ্টিকর্তা সবাইকে বৈচিত্র্যের মধ্য দিয়ে সৃষ্টি করেছেন, তাই প্রত্যেককে নিজ নিজ লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার দিকেও মনোযোগ দেওয়ার আহ্বান জানান এবং জীবনের ভুল সিদ্ধান্ত থেকেও শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, হতাশ না হয়ে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমেই সফলতার শিখরে পৌঁছানো সম্ভব।


অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রঙ্গনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থী ফাহিম ও রিমঝিমের সঞ্চালনায় পুষ্পস্তবকের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনার্স জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আলোচনা পর্ব শেষে অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান ও উৎসবমুখর পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণ। এভাবেই স্মৃতিময় আয়োজনের মধ্য দিয়ে প্রিয় ক্যাম্পাসকে বিদায় জানায় হিসাববিজ্ঞান বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ধর্ষণকে সাম্প্রদায়িক ইস্যু বানানোর প্রতিবাদে রাঙামাটিতে নৌ পথে মানববন্ধন পিসিসিপির

কাউখালীর ইউএনও-ওসির বিদায় বরণ অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে জাতীয় দিবস এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‎রামগড়ে বাদাম বিক্রেতা হত্যার রহস্য উদঘাটন, ছেলে গ্রেপ্তার

গুম, খুন, লুটপাটের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়ক দুর্ঘটনা নিহত-২ আহত- ১৫

কেংড়াছড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আনসার সদস্যদের সহায়তা প্রদান 

কাপ্তাইয়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত, নিখোঁজ ১

error: Content is protected !!
%d bloggers like this: