বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৩০, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে  চ্যাম্পিয়ন চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কাপ্তাই উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টা হতে বেলা ১২ টা ৩৫ পর্যন্ত  কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দুইটি খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে  কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

এদিকে দিনের দ্বিতীয় খেলায় বালক বিভাগে বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার। এসময় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা পরিচালনা করেন শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল, উসাইমং মারমা, দেবানন্দ বড়ুয়া এবং মো: ইসমাইল হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারের বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষ রোপণ

কাপ্তাইয়ে সুমি হত্যামামলায় এবার গ্রেপ্তার কবির

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে অগ্নিনির্বাপক মহড়া

দুর্গাপূজা চীবরদান পালনে রাঙামাটি পৌরসভার অনুদান বিতরণ

খুটাখালীতে ২টি চিংড়ি ঘেরে ডাকাতি, ডাকাতের ছুড়া গুলিতে আহত-৩

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ভাইয়ের মৃত্যু, চিকিৎসাধীন মাকে খুঁজে বেড়াচ্ছে শিশু ফারিয়া

রামগড়ে ধানের শীষের পক্ষে জেলা বিএনপির গণসংযোগ

ছাত্রলীগের সন্ত্রাসের শাস্তির দাবিতে কাচালং কলেজ ছাত্রদলের স্মারকলিপি

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আটক

কাপ্তাইয়ে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

error: Content is protected !!
%d bloggers like this: