শনিবার , ১৬ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মোনোঘর পাহাড়ের শিক্ষার বাতিঘর-পার্বত্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৬, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

এমইউএফজি ব্যাংক লিমিটেডের সহায়তায় ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে রাঙামাটির রাঙ্গাপানিতে মোনোঘর আবাসিক বিদ্যালয়ে কুমন লার্নিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তারে মোনোঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোনোঘর পাহাড়ের শিক্ষার বাতিঘর হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার বদ্ধপরিকর। জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত এ কুমন লার্নিং সেন্টার শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মোনোঘরের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমইউএফজি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, এমইউএফজি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (এফআই) গোলাম কিবরিয়া, মোনোঘরের মহাসচিব কীর্তি নিশান চাকমা এবং জাইকা বাংলাদেশের স্পেশাল অ্যাডভাইজার কিয়োশি আমাদাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, জাপানে উদ্ভূত এবং বিশ্বের ৬২টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রচলিত কুমন মেথড স্বশিক্ষণ, প্রতিদিনের অনুশীলন, শক্তিশালী ভিত্তি গঠন এবং স্বাধীনভাবে শেখার সক্ষমতার ওপর গুরুত্ব দেয়। প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের শিশুদের জন্য এ ধরনের কাঠামোবদ্ধ শিক্ষা সহায়তা মৌলিক দক্ষতা অর্জন ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ৮০০-এর বেশি শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনোঘরের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, কুমন লার্নিং সেন্টার পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে মোনোঘর পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা ও উন্নয়নে কাজ করে আসছে। সংশ্লিষ্টরা আশা করছেন, কুমন লার্নিং সেন্টারের এ উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আবাসিক বিদ্যালয় / ভূয়া বিলে দুই আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধকোটি টাকা আত্মসাত

কাপ্তাই সার্কেল অফিস পরিদর্শনে রাঙামাটি পুলিশ সুপার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটিতে ৩ দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খাগড়াছড়িতে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে চেক বিতরণ 

ভুমি বেদখল চেষ্টার প্রতিবাদে লংগদুতে সড়ক নৌ পথ অবরোধ ও বাজার বয়কট ঘোষণা

কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

কাপ্তাই ফায়ার সার্ভিস দপ্তরে ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন 

রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দান শুরু

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: