শুক্রবার , ২২ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মে ২২, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়িতে চাঁদাবাজির আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত খীসা) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সশস্ত্র দু’পক্ষের মধ্যে এ গোলাগুলি হয়।

গুলাগুলি খবর পেয়ে বাবুরাপাড়া ও করল্যাছড়িতে পৃথক দুটি অভিযান চালায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদর জোন। এ সময় সন্ত্রাসী’রা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাসদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করে। পরে সশস্ত্র সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এদিকে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১টি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, ২টি এফসিসি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করে।

খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম বলেন, “খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান দেওয়া হবে না। জনসাধারণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে এবং সশস্ত্র সন্ত্রাসীদের কার্যক্রম দমনে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সাথে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য প্রতিমন্ত্রী

ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া দীঘিনালায়

দীঘিনালায় বিএনপির ইফতার মাহফিল

কাপ্তই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি এবং প্রত্যয়ন পত্র বিতরণ অনুষ্ঠান

ঈদগাঁওয়ে পাঠ্য বই কেলেঙ্কারিসহ বিভিন্ন মামলার আট আসামী কারাগারে

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাপড়ের দোকানিকে জরিমানা

সরকার কেপিএম বন্ধ করবে না, উৎপাদন বাড়ানোর উপায় বিবেচনা করা হবে- বিসিআইসি চেয়ারম্যান

প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে : বড় মাছের দেখা নাই, ছোট মাছের সংখ্যা বেশী

সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুসম বন্টন নিশ্চিত করবো: পার্বত্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: