শুক্রবার , ২২ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চন্দনাইশে ‘সেবা’র মানববন্ধন

চট্টগ্রামের চন্দনাইশে শিশু রামিসাসহ সারাদেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‎আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা সামাজিক সংগঠন’।

‎সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মসুলেহ উদ্দীন মুন্না। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. শওকত উদ্দীন ও উপদেষ্টা আমিন উল্লাহ। ​ এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার তরুণ ও সমাজকর্মী ইমন, সাকিব, জুবায়ের, এসপি সাকিব, রিপন, জয়নাল, ইমরান, ইহসান, বেলাল ও ইয়াছিনসহ স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ।

‎মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন “শিশু ধর্ষণ ও হত্যার মতো ন্যাক্কারজনক ও জঘন্য ঘটনা আমাদের সমাজকে দিন দিন কলঙ্কিত করছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

‎একই সাথে দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার এবং সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

রাঙামাটিতে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামিকে মৃত্যুদন্ডাদেশ

পবিত্র মাহে রমাদানে বিশিষ্টজনদের সম্মানে রাঙামাটিতে ছাত্র শিবিরের ইফতার

মহালছড়িতে মায়ের সাথে ঘাস কাটতে গিয়ে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু

রাঙামাটিতে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে বনফুল সুইটসকে অর্থদন্ড

রাজস্থলীতে নূরুল উলূম নূরানী মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

কক্সবাজারে পুলিশের অভিযান, ৫৫ আ’লীগের নেতাকর্মী আটক

রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে সচেতনতা সভা

রাঙামাটি জেলার শিক্ষার মান উন্নয়নে সায়রা চন্দ্রা চাকমার যত প্রতিশ্রুতি

কাপ্তাই চিৎমরম ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

error: Content is protected !!
%d bloggers like this: