সোমবার , ২৯ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে পুলিশের অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ একজন আটক

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুন ২৯, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (২৯ জুন ২০২৬) দুপুর ১২টা ৩৫ ঘটিকায় মহালছড়ি থানাধীন ২৪ মাইল মোড় এলাকায় উষা মোবাইল সার্ভিসিং সেন্টারের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে এ অভিযান পরিচালনা করে মহালছড়ি থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এএসআই (নিঃ) প্রলয় কুমার চক্রবর্তীসহ পুলিশের একটি দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি গামী একটি নম্বরবিহীন মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে মোটরসাইকেলের পেছনের দুই পাশে ঝোলানো দুটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কেতন চাকমা (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের বাগছড়ি গ্রামের মৃত তুংক মোহন চাকমার ছেলে। পুলিশ উদ্ধারকৃত ৭ কেজি গাঁজা ও একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করেছে।

এ ঘটনায় মহালছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

মহালছড়ি থানার এসআই প্রদীপ বৈদ্য জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পর্যটক বরণে প্রস্তুত কাপ্তাই পর্যটন কেন্দ্রগুলো

রাঙামাটিতে এইচএসসি, আলিম ও কারিগরিসহ মোট-১৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৬১০৮জন

<span style='color:#ff0000;'>  /</span> জুরাছড়িতে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ ও প্রশিক্ষণ

/ জুরাছড়িতে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ ও প্রশিক্ষণ

রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

‎মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি’র অভিযানে ৮ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ

কাপ্তাই বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড়

সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের জার্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

চট্টগ্রামে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে চিএাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দুস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা দিলো খাগড়াছড়ি রিজিয়ন

error: Content is protected !!
%d bloggers like this: