বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী মুক্তির দাবিতে সমাবেশ- মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হওয়া ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী মুক্তির দাবিতে সমাবেশ- মানববন্ধন হয়েছে রাঙামাটিতে। বক্তারা এসময় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বেলা এগারোটায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যােপী এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সমীর দে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ দে, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনৎ কুমার বড়ুয়া, উদীচি শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি আশীষ কুমার বড়ুয়া, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গেল ৩০ জুলাই ঢাকার শাহবাগ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এই মামলা দায়ের করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। এজাহারে তার মুখমণ্ডল সুপারইডিট করে অন্য একটি নগ্ন দেহের সাথে জুড়ে দিয়ে সেই আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে রাঙামাটি জেলা পরিষদের ফটকের সামনে থেকে গোয়েন্দা পুলিশের একটি দল সৈকতকে গ্রেপ্তার করে। ওই মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকেও এক নম্বর আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন

লংগদুতে রাবেতা বে.প্রা. বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কাউখালীতে পাহাড়ের পাশে কয়েকশ পরিবারের ঝুঁকিপূর্ণ বসবাস

বান্দরবানে গ্রেফতার ৯ জঙ্গিকে কারাগারে প্রেরণ

বাঘাইছড়িতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়ল ৭টি দোকান

রাঙামাটির বন্দুকভাঙ্গায় নিখোঁজের চারদিন পর নারীর মরদেহ উদ্ধার

কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৪১ লিটার চোলাই মদ সহ আটক- ২

সাজেকে বিজু উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

error: Content is protected !!
%d bloggers like this: