বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেছে সেনাবাহিনী

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
আগস্ট ১৩, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

দুর্গম পাহাড়ি জনপদে মা ও শিশুর স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন।

খাগড়াছড়ি সদর সেনানিবাসের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে গত ২ আগস্ট শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী বিশেষ মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি রিজিয়ন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

কর্মসূচির আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা ২২ জন নারীকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, “দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় স্থানীয় পর্যায়ে সচেতনতা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, গর্ভকালীন ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপদ প্রসব এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন। তারা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজ নিজ এলাকায় ফিরে গর্ভবতী নারী, নবজাতক ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয়

প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয়ভাবে সহযোগিতা করবেন। দুর্গম পাহাড়ি জনপদে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গাৎসব উদযাপনে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি রয়েছেন উপজেলা বিএনপিও

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দীলিপ বড়ুয়া নিহত

মেধার ভিত্তিতে এবার থেকে সমবন্টন নিশ্চিত করে চাকরি প্রদান করা হবে- কাজল তালুকদার

রাঙামাটি জেলা পরিষদের নতুন বাজেটে পর্যটন খাতে ১ শতাংশ বরাদ্দের সান্ত্বনা !

কাপ্তাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

ডিএসইসির ফ্যামিলি ডে আগামী ৬ জুলাই

জাতীয় শিশু দিবসে রাঙামাটি জেলা পরিষদের নানা আয়োজন

বৈসাবি উৎসব ঘিরে মহালছড়িতে নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার, জোনের আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সচেতনতা বৃদ্ধি করা গেলে কুষ্ঠ রোগ নির্মূল করা সম্ভব

error: Content is protected !!
%d bloggers like this: