বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সকলের সহযোগিতায় জনবান্ধব ও জনকল্যানমুলক রাঙামাটি জেলা পরিষদ গঠন করা হবে- দীপন তালুকদার 

প্রতিবেদক
জসিম উদ্দিন, রাঙামাটি।
আগস্ট ২৭, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করে দীপন তালুকদার দীপু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। আমরা আজ শপথ নিতে চাই প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে। নতুন বাংলাদেশ বির্নিমানের যে উদ্যোগ নিয়েছেন তারই আলোকে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য কাজ করা হবে।

দীপন তালুকদার দীপু আরো বলেছেন, সকলের সহযোগীতায় জনবান্ধব ও জনকল্যানমুলক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গঠন করা হবে। তিনি রাাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে মডেল পরিষদ হিসেবে গরে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও জেলা পরিষদের আওতাধীন যে সকল অসমাপ্ত কাজ রয়েছে তা বিধি বিধান অনুসারে তা সমাপ্ত করা হবে।

তিনি আজ বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আনুষ্টানিকভাবে দায়িত্বভার গ্রহন করার সময় উপস্থিত পার্বত্য জেলা পরিষদের সদস্য,কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যক্তিদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।

এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিমের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা থেকে ফুল দিয়ে চেয়ারম্যান ও সদস্যদেরকে বরণ নেয়। পরে সদস্যরা চেয়ারম্যানের নিকট যোগদান পত্র দাখিল করেন। যোগদান শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান ও সদস্যরা।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন, শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, মোহাম্মদ ফারুক(সাব্বির আহমেদ ফারুক), উথোয়াইমং মার্মা,পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ন দেব বর্মন, মো: তোফাজ্জল হোসেন, নন্দিতা দাশ ও মিজ চন্দ্রা চাকমা(প্রকাশ সায়রা চন্দ্রা চাকমা)।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‘হাইকিং ইন খাগড়াছড়ি’ উদ্বোধন করলেন মংসুইপ্রু চৌধুরী

রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত / ‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার‘

মাওয়ার নিজ হাতে বানানো খেলনা, খাবার ও বিভিন্ন উপকরণ

ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ সহায়তা দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির

ঘুর্ণিঝড় মোখা’র প্রস্তুতি, রাঙামাটি জেলার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনায় রাঙামাটিতে বিহারে হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সংবাদ সন্মেলন

রিডিং পড়তে পারেন না, এমন শিক্ষকও নিয়োগ দিয়েছে বিগত সরকার: দীপন তালুকদার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আইন প্রয়োগে কখনো সামাজিক সমস্যার সমাধান সম্ভব না; পরিবেশ দিবসে জেলা প্রশাসক

error: Content is protected !!
%d bloggers like this: