বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি, দুই দোকানিকে জরিমানা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে ‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে তৈরি খালি প্যাকেটে নকল আগরবাতি ভরে বাজারজাত করার অভিযোগে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা ‘নট ফর সেল’ লেখা সাবান বিক্রির অভিযোগে অপর এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক দুটি ঘটনায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাইয়ের রাইখালী বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে চন্দ্রঘোনা থানা-পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে অভিযানে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাইখালী বাজারের আজগর আলী স্টোরে ‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে তৈরি খালি প্যাকেট সংগ্রহ করে তাতে নকল আগরবাতি ভরে প্যাকেটজাত করা হচ্ছিল। পরে এসব পণ্য বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নকল আগরবাতিসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের একটি অংশ ঘটনাস্থলে জনসম্মুখে ধ্বংস করা হয়। আর কিছু পণ্য আলামত হিসেবে জব্দ করে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

অন্যদিকে একই বাজারের খাজা স্টোরে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা ‘নট ফর সেল’ লেখা সাবান বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের নকল ও অবৈধ পণ্য বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য তাঁদের সতর্ক করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ফেরদৌস আক্তার কাপ্তাইয়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত 

রাত পোহালেই কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানে হলো নির্বাচনী সরঞ্জাম 

চন্দনাইশে প্রতিবন্ধির বসতঘরে ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন

কাপ্তাই নূরানী মাদরাসা ও এতিমদের জন্য ইউএনও মো: মহিউদ্দিনের ইফতার আয়োজন  

রাঙামাটিতে শহীদ মো. আরাফাত’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আদিবাসী নিষেধাজ্ঞার পরিপত্রটি সংবিধান পরিপন্থী অপমানজনক; পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি

বাঘাইছড়িতে সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন 

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ প্রচারণায় প্রার্থীরা

চন্দ্রঘোনা কর্ণফুলী নালন্দা বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: