রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল নেমে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকায় পাথরঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদীর রায়পুর থানার মামুদপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. নাছির উদ্দিন অবসরপ্রাপ্ত এএসপি। সাজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শেষ বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও নরসিংদী এলাকা থেকে ১২ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে আসে। রোববার দুপুরে বেড়ানো শেষে তাঁরা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। এ সময় সাদিজ পানিতে নেমে নিখোঁজ হন।

কাপ্তাই সীতাঘাট মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, ‘দুপুর দেড়টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে উদ্ধারকারী ও ডুবুরি দল নদীতে নিখোঁজ পর্যটকের সন্ধান শুরু করে। কর্ণফুলী নদীতে জোয়ারের স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছিল। রাঙামাটি থেকে একটি ডুবুরি দলও ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেয়। পাশাপাশি কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দল ও কাপ্তাই থানা-পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করে।’

পরে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে সাদিজের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। পরে মরদেহটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদী থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, ‘হাসপাতালে মৃত অবস্থায় তাঁকে আনা হয়েছে। পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।’

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ও কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে অবক্ষয় নাটকের মহরত অনুষ্ঠিত

ওয়াদুদ ভুঁইয়ার হুশিয়ারি / ইফতারে বাঁধা দিলে বিজুর দিনে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি দেবে বিএনপি

দীঘিনালায় ৪ পর্যটক অপহরণে গ্রেফতার ২

কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি কাপ্তাইয়ের আড়াছড়িবাসীর

রুমা উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

দাফনের ১৫ বছর পর কবর থেকে কঙ্কাল উত্তোলন

ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধে কাপ্তাইয়ে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু 

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের সূচনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির পানিছড়িতে বজ্রপাতে দুই সন্তানের জননী নিহত 

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, ধরা পড়েছে ছোট জাতীয় মাছ

error: Content is protected !!
%d bloggers like this: