রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বিষপানে জোসনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জোসনা আক্তার খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ইসমাইল কলোনী এলাকার আমির হোসেন এর মেয়ে। ৭ বছর আগে রামগড়ের নাকাপা জাফর আহাম্মদের সাথে তার বিয়ে হয়।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার সময় রামগড়ের নাকাপা ভাড়াবাসায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধে ঝগড়া হলে সবার অগোচরে ঘরে রাখা ঘাস মারার কীটনাশক (বিষ) পান করে চিৎকার চেচামেচি করলে শব্দশুনে স্ত্রীকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার এজহারে জানা যায়, নিহত জোসনা আক্তার অল্পতে রাগান্বিত হতেন ও মেজাজ হারাতেন। ৭ বছর আগে পারিবারিকভাবে জাফর আহাম্মদ এর সাথে বিয়ে হয়। খবর পেয়ে নিহতের পিতা এসে উন্নত চিকিৎসার জন্যে মেয়েকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফেনী সদর হাসপাতালে পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা করান অবস্থার উন্নতি না হলে গত শনিবার চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান পরে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে জোসনা আক্তারের মৃত্য হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পিতা আমির হোসেন কারো বিরুদ্ধে অভিযোগ না করে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে জেলা বিএনপির জনসমাবেশ; নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

রাঙামাটিতে ব্যস্ততম সড়কের পাশে টিসিবি পণ্য বিক্রয়: ভোগান্তিতে ক্রেতারা

ঈদগাঁওয়ে প্রকল্পে অনিয়ম ও রোহিঙ্গা ভোটার তদন্তে দুদকের হানা

জুরাছড়িতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রশাসন

নেত্রীর নির্দেশে সরে দাঁড়িয়েছি- নিখিল, নেত্রীর কাছে কৃতজ্ঞ-দীপংকর

বাঘাইছড়িতে কাদেরীয়া মুনিরিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ৪ আওয়ামীলীগ নেতা  গ্রেফতার

সাজেকে পুলিশ অভিযানে ৩টি বন্দুকসহ একজন আটক

আমরা আদিবাসী হিসেবে অধিকার চাই– উষাতন তালুকদার

বিলাইছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করলেন এমপি দীপংকর 

error: Content is protected !!
%d bloggers like this: