বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে ইয়াবাসহ আটক দুই যুবককে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে করে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত দুই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টা  ও রাত সাড়ে ৯টার সময় পৃথক দুই অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ টাকা সহ তাদের আটক করে রামগড় থানা পুলিশ।

আটককৃত মোঃ আরাফাত হোসেন সৌরভ (২৩) রামগড় পৌরসভার সোনাইপুল এলাকার মৃত আমিন মিয়ার ছেলে ও মোঃ রহমান আলম রাকিব (২২) উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের মোঃ আলমগীরের ছেলে।

পুলিশ জানায়, রামগড় থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি পরিচালনা কালে সোনাইপুল বাজার হতে তিন পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১৭৯০ টাকাসহ আরাফাত হোসেন সৌরভ ও রামগড় চেকপোস্ট এর সামনে হতে মোঃ রহমান আলম রাকিবকে আট পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাজেদ হোসাইন এর আদালতে পাঠালে উভয়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো  ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করে আসামীদের কাস্টোডি পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করে আদালত।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে আটক আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত শান্তি নিশ্চিত করে জেল হাজতে পাঠিয়েছে। মাদক ও যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে বিরোধী পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতদরিদ্র রোগীরা, লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগের বেহাল দশা

রাঙামাটিতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পিসিসিপি’র কম্বল বিতরণ

লংগদুতে শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ধর্মীয় সফর

৭ বিট অফিস পার হতে ৮ হাজার টাকা, কক্সবাজার বনবিভাগে ড্রাইভারের লাইন বাণিজ্য!

ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব

চন্দনাইশে শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাপ্তাইয়ে ৭৩ ঋণগ্রহীতার মাঝে ঋণের চেক বিতরণ

উন্নয়নে সমৃদ্ধ, সম্প্রীতিতে সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রাম গড়তে নৌকার বিকল্প নেই-কুজেন্দ্র লাল ত্রিপুরা 

কাউখালীতে মৎস্যচাষীদের বিফ্রেশার্স প্রশিক্ষণ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: