বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চমবার চাকা প্রতীকের জয়:  ১০১ ভোট পেয়ে শ্রমিক-কর্মচারী পরিষদ বিজয়ী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৭, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) সিবিএ নির্বাচনে ‘চাকা’ প্রতীক নিয়ে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনটি ১০১ ভোট পেয়েছে।

কেপিএমের শ্রমিক-কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের ‘চাকা’ প্রতীকের প্রতিদ্বন্দ্বী ছিল কেপিএম লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের ‘ছাতা’ প্রতীক। ‘ছাতা’ প্রতীক পেয়েছে ১০ ভোট।

নির্বাচনে কেপিএমের মোট ভোটার ছিলেন ১১৭ জন। এর মধ্যে ১১৬টি ব্যালট ইস্যু করা হয়। ভোট গণনা শেষে ১১১টি ভোট বৈধ এবং পাঁচটি ব্যালট বাতিল বা নষ্ট হিসেবে গণ্য হয়।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় শ্রম দপ্তর, আগ্রাবাদ, চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া। ভোটগ্রহণ ও গণনা শেষে তিনি ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর ‘চাকা’ প্রতীকের সমর্থক শ্রমিক-কর্মচারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিজয়ী সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তারা বলেন, শ্রমিক-কর্মচারীরা তাঁদের ওপর যে দায়িত্ব ও আস্থা অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও কর্মপরিবেশের উন্নয়নের পাশাপাশি কেপিএমের স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের উৎপাদন ও অগ্রগতিতে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, উপপ্রধান রসায়নবিদ শামীম আহমেদ ও কেপিএম কর্মকর্তা আসিফ মাইনুদ্দিন।

এ সময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহদুল হাসান রুবেল, কাপ্তাই উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রবি টাওয়ারে উঠে বিদ্যুৎপৃষ্ট হলো নানিয়ারচর ইসলামপুরের তিন কিশোর বন্ধু 

লালমনিরহাটে ‘সুপার ফুড’ কিনোয়া চাষে সাফল্য

রাঙামাটিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদর অঞ্চল কমিটি কর্তৃক মিলন মেলা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিজিবির মাদক বিরোধী কর্মশালা

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

পাহাড়ি ভূমিতে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা

কাপ্তাই অংশীজনদের নিয়ে মৎস্য বিভাগের উদ্বুদ্ধকরণ সেমিনার

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১০২৮ জন পরীক্ষার্থী

কাপ্তাইয়ে উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন ও উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: