রবিবার , ১১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় ২৫ মৎস্যজীবীকে প্রশিক্ষণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১১, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ

কর্ণফুলী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মৎস্যজীবীকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা, মৎস্য চাষের আধুনিক কৌশল এবং মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করছে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

প্রশিক্ষণে হালদা নদী ও এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদীর মৎস্যসম্পদের গুরুত্ব, প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বাড়ানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হচ্ছে। পাশাপাশি নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ পরিচালনা করছেন কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ এবং রাঙামাটি সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান।

কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে মৎস্যজীবীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের টেকসই মৎস্য ব্যবস্থাপনায় দক্ষ করে তোলার পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে আরও সচেতন করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ‘বিএনপি-জামাতের ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকাকে জয়ী করতে হবে’

রাঙামাটির জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই ইমাম উদ্দিন পেলেন আইজি পুরস্কার 

রামগড়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ১৭০ পরিবার

রুপনা মায়ের হাতে ঘরের চাবি তুলে দিলেন জেলা প্রশাসক

কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি / ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় নির্দেশদাতা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে

বিএনপি-জামাত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

সাজেকে চাপাতার বদলে কীটনাশক মিশ্রিত চা পান, অসুস্থ–১২

লংগদুতে অবৈধ টিলা কর্তনে অভিযান: দুইজনকে অর্থদণ্ড

কাপ্তাইয়ে হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়

রাইখালীর জগনাছড়িতে যুবকের আত্মহত্যা

error: Content is protected !!
%d bloggers like this: