সোমবার , ১২ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মহালছড়িতে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
অক্টোবর ১২, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, মহালছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার( অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম শীল, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, কবিতা ও সংগীতের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে অপরাধমুক্ত যুবসমাজ গঠনে এগিয়ে আসার আহবান

রাজনৈতিক দলগুলোর সংলাপ ও সমঝোতার আহবানে রাঙামাটিতে মানববন্ধন

কাপ্তাই বন বিভাগের পক্ষ হতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

রামগড়ের পাতাছড়া গণহত্যার ৩৮ বছর আজ, মেলেনি স্বীকৃতি

খ্রিস্টান বড়দিন উপলক্ষে ৫৪ বিজিবির আর্থিক সহায়তা

কাপ্তাইয়ে ১০ দলীয় জোট প্রার্থী’র জনসংযোগ ও পথসভা অনুষ্টিত

কাপ্তাইয়ের মতি পাড়ায় সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

সাজেকের উদয়পুর সড়কে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত ১; আহত ১৩

দেশের মহাউন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চলের কৃষকরা- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রান সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: