“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মহালছড়িতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভা শেষে জেলা প্রাঙ্গণ থেকে র্যালী অনুষ্ঠিত হয়।
মহালড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা প্রশাসন আয়োজনে সভা ও র্যালীতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও সঞ্চালনা করেন মৎস কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা প্রমিত চাকমা, এসআই মোঃ মাসুম আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
সভায় উপস্থিত বক্ত্যরা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সকলকে নিরলস ভাবে কাজ করার আহ্বান করেন, এছাড়াও মহালছড়ি সর্বশেষ দূর্যোগ পরিস্থিতিতে সকলের ঐক্যবদ্ধ কাজের প্রসংসা করেন। দূর্যোগ প্রশমন বলতে এমন সব পদক্ষেপ বা কৌশল, যা কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি, ক্ষয়ক্ষতি এবং তীব্রতা দীর্ঘস্থায়ীভাবে কমানোর জন্য দুর্যোগের আগেই গ্রহণ করা হয় সে বিষয়ে গুরুত্বারোপ করে বিশদ আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


















