বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, প্রতিটি উৎসব সবার অংশগ্রহণে পালিত হয়- দীপেন দেওয়ান

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি।
অক্টোবর ১৪, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি উৎসব সবার অংশগ্রহণে উৎসব মূখর পরিবেশে পালিত হয়। তিনি সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা,  সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে উৎসবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

দীপেন দেওয়ান বলেন, আসন্ন বড় উৎসবগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উৎসব উদযাপন কমিটি এবং সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরাপত্তার পরিবেশে রাঙ্গামাটি জেলায় সকল ধর্মীয় উৎসব সফল ও আনন্দমুখর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (১৪ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা এবং শুভ কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুস্টিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল একরামুল রাহাত পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট নিশাত শারমিন সহ পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, কঠিন চীবর দানোৎসব কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে ভিডব্লিউবি উপকার ভোগীদের নগদ অর্থ প্রদান

বিজয়া দশমীতে হবে নৌ র‍্যালী  / কাপ্তাইয়ে আট পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে  

এসএসসি পরীক্ষা-২০২২ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা

চন্দ্রঘোনায় শেখ রাসেল উন্মুক্ত ক্রিকেটে বি-চৌধুরী চ্যাম্পিয়ন

জাতীয় শোক দিবসে কাপ্তাইয়ে দিনব্যাপী নানান কর্মসূচি 

ধর্ষক ফাহিম ও রিমন চাকমা’র শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৭

কাপ্তাই কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

মার্চে রামগড় স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে: ভারতীয় ডেপুটি হাই কমিশনার

হিল উইমন্সে ফেডারেশনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

error: Content is protected !!
%d bloggers like this: