বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৪, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোনের উদ্যোগে ১৪ অক্টোবর ২০২৬ তারিখে দিঘলছড়ি আর্মি ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুব নেতৃবৃন্দসহ মোট ১০৫ জন অংশগ্রহণ করেন।

সভায় বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি উপস্থিত অংশগ্রহণকারীদের সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি ও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে সামনে রেখে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার স্থিতিশীলতা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এছাড়াও, তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনসম্পৃক্ততামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর অব্যাহত ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিলাইছড়ি জোন ভবিষ্যতেও স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুবসমাজের সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে পারস্পরিক আস্থা ও সহযোগিতা সুদৃঢ়করণ এবং এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের রাইখালী ও চিৎমরমে টিসিবির পণ্য পেলেন ১৬৯০ জন

রামগড়ে সরকারি ভ্যাকসিনে গবাদি অর্ধশত পশুর মৃত্যু, তদন্ত কমিটির নমুনা সংগ্রহ

অনুষ্ঠিত হলো রাঙামাটি শহরের প্রধান পাঁচ ঈদ জামাত

বাঘাইছড়ি পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

রাঙামাটিতে ধর্ষণ মামলায় আসামির আমৃত্যু যাবজ্জীবন

গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

বিসিএস ফিরিয়ে পাওয়া শোভন চাকমার হতাশার দীর্ঘশ্বাস 

দীর্ঘ সারি, নেই বিশৃঙ্খলা: কাপ্তাই উপজেলা সদরে তেল বিতরণে স্বস্তি

error: Content is protected !!
%d bloggers like this: