বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৯ বছর পর মেয়েকে ফিরে পেলেন মা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
অক্টোবর ১৫, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ

দীর্ঘ ৯ বছর পর এক মা ফিরে পেয়েছেন তার হারানো মেয়েকে। মাকে পেয়ে আপ্লুত হয়ে পড়েন মেয়ে রমুজা আক্তার। আর হারানো মেয়েকে ফিরে পেয়ে মা জাহানারা বেগমের চোখেও আনন্দাশ্রু। মেয়েকে ফিরে পেয়ে আদালত ও পুলিশের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, গত ২০১৭ সালে স্বামীর বাড়ি থেকে হারিয়ে যান রমুজা আক্তার (৩৯)। ওই সময় মেয়েকে ফিরে পেতে আত্মীয় স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজ করেন নিঁখোজ রমুজার মা। কিন্তু মেয়ের কোনো খোঁজ পাননি।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের পরিচালনাধীন রাজশাহী শহরের প্রভা উপজেলার বায়া এলাকার মহিলা ও শিশু-কিশোরী হেফজতীদের নিরাপদ আবাসন (সেফহোম) নিখোঁজের সন্ধায় পায় সিআইডি পরে সিরাজগঞ্জ জেলার চৌমুহনী থানার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিট্রেট মো: সুমন ভূঁইয়ার আমলী আদালতের মাধ্যমে নিখোঁজ রমুজার সন্ধান পেলে রামগড় থানা পুলিশের সহযোগীতায় মেয়েকে ফিরে পেতে আবেদন করেন মা জাহানারা বেগম।  পরে রাজশাহী থেকে এনে মেয়েকে তার মায়ের কাছে হস্তান্তর করে রামগড় থানা পুলিশ।

নিখোঁজ রমুজা আক্তার (৩৯) ফটিকছড়ির উপজেলার ভূজপুর থানার দাদমারা ইউনিয়নের রত্নপুর গ্রামের কবির আহাম্মদ ও জাহানারা বেগমের মেয়ে।

মা জাহানারা বেগম জানান, ২০০৭ সালে মেয়েকে পাশ্ববর্তী রামগড় থানার বালুখালী গ্রামের মনসুর আলী চকিদারের সাথে বিয়ে দেন। মেয়ের সংসারে ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। অভাব অনটন ও পারিবারিক অশান্তির কারণে মেয়ে ২০১৭ সালে হঠাৎ নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি।

এলাকার জনপ্রতিনিধি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘ ৯ বছর পর মা-মেয়ের মিলন দেখে সবাই খুশি হয়েছে। দীঘ ৯ বছর সেফহোমে পরিবার পরিজন ছাড়া মেয়েটি একরকম বাকপ্রতিবন্ধি হয়ে পড়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম জানান, ২২ সেপ্টেম্বর ২০১৭ সালে সিরাজগঞ্জের চৌহালী থানা পুলিশ বাদি হয়ে নিখোঁজের ডায়রী করে আদালতের মাধ্যমে রাজশাহী শহরের মহিলা ও শিশু-কিশোরী হেফজতীদের নিরাপদ আবাসন (সেফহোম) স্থানান্তর করলে দীর্ঘ ৯ বছর সেফহোমে রাখা হয়।

সম্প্রতি সিআইডির পিঙ্গার পিন্টের মাধ্যমে নিখোঁজের পরিচয় সনাক্ত করলে। নিখোঁজের মায়ের আবেদনের পেক্ষিতে রাজশাহী থেকে পুলিশের সহযোগীতায় রামগড় থানায় হসতান্তর করলে।  আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভিকটিমকে তার মা ও বোনের কাছে স্থানান্তর করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতাল

কাপ্তাইয়ে  বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খাগড়াছড়িতে পুলিশের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ আসামী ৩৭

বান্দরবানে ৬৯ হাজার ৮৮৪জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

কাপ্তাই জাতীয় উদ্যানে ২ টি অজগর সাপ অবমুক্ত

রাবিপ্রবি’তে জনতা ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন

পাকুয়াখালী গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র

মহালছড়িতে সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ে জনসম্পৃক্ত উদ্যোগ

পাইলিং জটিলতায় থমকে কাপ্তাই-ব্যাঙছড়ি সেতুর কাজ, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে যান চলাচল

error: Content is protected !!
%d bloggers like this: